China in Earth’s centre: পৃথিবীর গর্ভে নামতে চাইছে চিন, আরও ১০ হাজার মিটার গর্ত খনন কেন

হঠাৎ ভূ-গর্ভে নজর চিনের। পৃথিবীর ১০ হাজার মিটার নীচে নামতে চাইছেন চিনের ভূ-বিজ্ঞানীরা। কিন্তু কেন? কেন ভূ-গর্ভে নামতে চাইছে চিন, আরও ১০ হাজার মিটার গর্ত খনন কীসের উদ্দেশে, তা নিয়ে উঠছে প্রশ্ন। চিন মহাকাশ ছেড়ে কি তবে পৃথিবী নিয়ে পড়ল এবার?

এবারই প্রথম নয়, চিন এর আগেও পৃথিবীর বুকে গর্ত খনন শুরু করে। আবারও ১০ হাজার মিটার গর্ত খনন করে তারা পৃথিবীর অন্দরে প্রবেশ করার পরিকল্পনা করেছে। চিন এই বছরই দ্বিতীয়বারের ১০ হাজার মিটার গর্ত খনন শুরু করল। ক খুঁজতে চাইছেন তাঁরা?

পৃথিবীর গর্ভে নামতে চাইছে চিন,

জানা গিয়েছে, ভূ-গর্ভে মজুত রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস। অতি-গভীরে মজুত সেই গ্যাস খুঁজতেই কি চিনের এই মস্ত পরিকল্পনা। চিনের ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন বৃহস্পতিবার সিচুয়ান প্রদেশের শেন্ডি চুয়ানকে ১ কূপ খনন শুরু করেছে। এই কূপের পরিকল্পিত গভীরতা ১০ হাজার ৫২০ মিটার হবে বলে জানানো হয়েছে।

অর্থার পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরে ১০.৫২ কিলোমিটার বা সাড়ে ৬ মাইল গভীরে যাবে চিন। এই নতুন প্রকল্পটি একটি অনুরূপ আকারের কূপ হবে, যা সিএনপিসি মে মাসে জিনজিয়াংয়ে খনন শুরু করেছিল। তখন এই কূপকেই সবথেকে গভীরতম হিসাবে বর্ণনা করা হয়েছিল।

যদিও পূর্বের কূপটিকে পরীক্ষামূলক হিসাবে বর্ণনা করা হয়। ড্রিলিং প্রযুক্তি পরীক্ষা করার জন্য এবং পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামোর তথ্য সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছিল। বর্তমানে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা প্রাকৃতিক গ্যাসের অতি-গভীর মজুত খুঁজে বের করার চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব প্রদেশের সিচুয়ান দর্শনীয় পর্বত দৃশ্য এবং পান্ডার জন্য পরিচিত। এছাড়াও চিনের বৃহত্তম শেল গ্যাসের মজুত রয়েছে এখানে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থার বিশেষজ্ঞরা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সীমিত সাফল্য পেয়েছে। কঠিন ভূখণ্ড এবং জটিল ভূগর্ভস্থ স্তরের কারণে তারা খুব বেশি সাফল্যের হদিশ পায়নি।

ছবি সৌজন্য: পিক্সেল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+