ডোকলামের এলাকা ফের নিজেদের বলে দাবি, বাড়ছে চিনা সেনার দাপাদাপি, আবার কোন ফন্দি বেজিংয়ের
এই শীতেও ডোকলামের তরাই এলাকায় চিনা সেনা মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।
ডোকলামের বিতর্কিত এলাকা ফের নিজেদের বলে দাবি করল চিন। এই এলাকায় যে চিনা সেনা ফের দাপাদাপি করছে তার ইঙ্গিত মিলেছে। এই শীতেও ডোকলামের তরাই এলাকায় চিনা সেনা মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। [কেন চিন বারবার ডোকলাম এলাকা নিজের বলে দাবি করছে]

গত অগাস্টে ৭৩ দিনের অচলাবস্থা কাটিয়ে ডোকলাম নিয়ে পিছিয়ে আসে ভারত ও চিন দুই পক্ষই। ভারত-ভূটান-চিন সীমান্তের মাঝের এই এলাকায় চিনা সেনা রাস্তা বানাতে শুরু করলে ভারত তার প্রতিবাদ করে সেনা মোতায়েন করে কাজ আটকে দেয়। তারপর দীর্ঘদিন বিবাদ চলেছে।
চিনের গা-জোয়ারিতে ভূটান ভারতের পাশে দাঁড়িয়ে চিনের দাবি উড়িয়ে দিয়েছে। তারপরে চিনের হাজারো হুমকির পরও ভারত না সরে আসায়, অবশেষে অচলাবস্থা কাটাতে সমঝোতায় আসতে রাজি হয় চিন। তবে সেটা যে কথার কথা ছিল তা এবার ফাঁস হয়ে গিয়েছে।
চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল ইউ কিয়ান বলেছেন, ডোকলাম চিনের অংশ। সেইমতো আমাদের এলাকায় সেনা আমরাই মোতায়েন করেছি। এর বেশি আর মুখ খোলেননি তিনি।
এর আগে গত অক্টোবরে জানা যায়, ডোকলাম সীমান্তের কাছেই এবার পুরনো একটি রাস্তাকে নতুন করে তৈরির কাজ শুরু করেছে চিন। তবে বিতর্কিত ডোকলাম সীমান্ত থেকে ১০- ১২ কিমি সরে গিয়ে রাস্তা তৈরির কাজ হওয়ায় আপত্তি জানায়নি ভারত। কারণ তা ছিল চিনের মূল ভূখণ্ডের মধ্যে। তবে তবে থেকেই যে ডোকলাম নিয়ে ঘোঁট পাকাচ্ছিল চিন তা ফের প্রকাশ্যে এল।












Click it and Unblock the Notifications