প্যাংগংয়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে চিন! খাড়গের অভিযোগের জবাব প্রতিরক্ষা বিশেষজ্ঞদের
দুইহাজার কুড়ি পর্যন্ত ভাারতের দখলে থাকা জমিতে প্যাংগং সো-এর কাছে চিন সামরিক ঘাঁটি তৈরি করেছে। এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এব্যাপারে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, চিন যে পরিকাঠামো তৈরি করেছে, তা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে প্রায় ৫০ কিমি দূরে। পাশাপাশি ভারত ওই এলাকাতেই তাদের পরিকাঠামো শক্তিশালী করেছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
এব্যাপারে সাম্প্রতিক সময়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যও উল্লেখযোগ্য। তিনি চবলেছএন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঙওয়ার পর থেকে চিন সীমান্তে ভারতের পরিকাঠামো তৈরির জন্য বাজেট বৃদ্ধি করা হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার সময়ে যা ছিল ৩৫০০ কোটি টাকা, তা এখন ১৪৫০০ কোটি টাকা হয়েছে। তিনি বলেছেন, ১৯৬২ সালের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েই এই বৃদ্ধি।

বিদেশমন্ত্রী বলেছেন, ১৯৫০-এ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিন নিয়ে সতর্ক করলেন, তাতে কান দেওয়া হয়নি। তিনি বলেছেন, হিমালয় পার হয়ে চিন ভারত আক্রমণ করবে না বলেই মনে করতেন নেহরু।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন চিন সীমান্তে পরিকাঠামো উন্নয়ন উপেক্ষা করা হলেও, এখন সেখানে অনেক পরিবর্তন হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন পূর্ব লাদাখের নিওমায় একটি বিমানঘাঁটি তৈরির কাজ শুরু করেছে। যা হবে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধ বিমানঘাঁটি। এটি লাদাখের ফরোয়ার্ড পোস্টে মোতায়েন থাকা সৈন্যদের জন্য তৈরি করা হচ্ছে। এটি হবে বিশ্বের সর্বোচ্চ এয়ারপিল্ডগুলির মধ্যে একটি। যা দেশের সেনাবাহিনীর জন্য গেম চেঞ্জার হবে বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরাখণ্ড এবং উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় সামরিক সুবিধা বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications