চিনের হ্যাকারদের টার্গেটে ভারতের ভ্যাকসিন নির্মাতা সংস্থা, দাবি নয়া রিপোর্টের

এদিন সকালেই শোনা গিয়েছিল যে মহারাষ্ট্রের পাওয়ার গ্রিডের সমস্যার নেপথ্যে সম্ভবত চিনের হ্যাকাররা রয়েছে। এমনই তথ্য আসে একটি রিপোর্টে। যদিও দিন গড়াতেই সেই বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছেন মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী। ঘটনার নেপথ্যে বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার দায়ী বলে জানান মহারাষ্ট্রের মন্ত্রী আরকে সিং। এদিকে জানা যাচ্ছে যে ভারতের করোনা ভ্যাকসিন নির্মাতাদেরও চিনের হ্যাকাররা টার্গেটে রাখে। এমনই তথ্য় উঠে আসে সাইবার ইন্টেলিজেন্স ফার্ম 'সাইফার্মা'র তরফে।

 কীভাবে হ্যাক?

কীভাবে হ্যাক?

জানা গিয়েছে, ভারতের দুটি তাবড় ভ্যাকসিন নির্মাতা সংস্থার আইটি দফতরকে টার্গেট করে এগিয়েছে চিনের হ্যাকাররা। প্রশ্ন উঠতেই পারে যে কেন এই ভ্যাকসিন নির্মাতাদের চিন টার্গেট করে? জবাবে জানা যাচ্ছে , উচ্চ দাম সম্পন্ন ভ্যাকসিনের বাজারে প্রতিযোগিতা ধরে রাখতেই এই হ্যাকিংয়ের উদ্যোগ।

বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতাকে টার্গেট?

বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতাকে টার্গেট?

চিনের হ্যাকিং সংস্থা 'স্টোন পান্ডা"র তরফে হ্যাকিংয়ের ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হয় বলে খবর। সাইফার্মা বলছে, বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেকের অন্তর্গত আইটি দফতরের ফাঁক ফোকড় ধরে নিয়েই এই সংস্থা এমনভাবে সাইবার হামলা চালিয়েছে।

 ১২ টি রাজ্য নজরে!

১২ টি রাজ্য নজরে!

এই সংস্থার রিপোর্ট বলছে, ভারতের ১২ টি রাজ্যের বিদ্যুৎ পরিবহণ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে নজর রয়েছে চিনের হ্যাকারদের। আর এই ঘটনা আজকের নয়। ২০২০ সালের মাঝামাঝি থেকেই এই কাজ তারা শুরু করে।

সিরামকে কীভাবে টার্গেট?

সিরামকে কীভাবে টার্গেট?

জানা গিয়েছে, এই হ্যাকাররা সিরাম ইন্সটিটিউটকে টার্গেট করেছে। জানা গিয়েছে, সিরামের দুর্বল ওয়েব সার্ভারকে হাতিয়ার করে এগিয়ে গিয়েছে চিনের হ্যাকাররা। সিরামের পাবলিক সার্ভারই কার্যত চিনের হ্যাকারদের টার্গেটে চলে আসে। সেই সূত্র ধরেই তথ্য হাতানো লক্ষ্য এখন তাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+