লাদাখে পারদ চড়িয়ে বম্বার থেকে এয়ার ডিফেন্স ট্রুপ মোতায়েন চিনের! কোন এলাকায় লালফৌজ পোক্ত হচ্ছে

লাদাখে পারদ চড়িয়ে বম্বার থেকে এয়ার ডিফেন্স ট্রুপ মোতায়েন চিনের! কোন এলাকায় লালফৌজ পোক্ত হচ্ছে

লাদাখে ক্রমেই পারদ চড়াচ্ছে চিন। চিনের আগ্রাসনে ক্রমেই যোগ হচ্ছে লালফৌজের একের পর এক স্ট্র্যাটেজি। তার সঙ্গে সামরিকসজ্জা আরও বেশি জোরালো করে যাচ্ছে ড্রাগনবাহিনী। চিন নতুন করে সীমান্তের ওপ্রান্তে কী কী অস্ত্রসজ্জা সংযোগ করল দেখে নেওয়া যাক।

 বম্বার থেকে নতুন ট্রুপ সীমানার ওপারে

বম্বার থেকে নতুন ট্রুপ সীমানার ওপারে

চিন যে সীমানার ওপারে নতুন করে সেনা মোতায়েন করতে শুরু করেছে, তা আগেই খবর হয়েছে। বিশেষত প্যানগং এলাকা ঘিরে ফেলে লালফৌজ তৎপরতা বাড়িয়েছে। জানা গিয়েছে সেখানে এইচ সিক্স বম্বার মোতায়েন করে রেখেছে বেজিং।

চিনের আর কোন সমরাস্ত্র লাদাখ সীমান্তে?

চিনের আর কোন সমরাস্ত্র লাদাখ সীমান্তে?

জানা যাচ্ছে, ভারতের দিকে তাক করে চিন ওয়াই ২০ লার্জ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট মোতায়েন রেখেছে। যার দ্বারা ক্রমাগত মানসিক যুদ্ধে লাদাখে চিন মাত দিতে চাইছে ভারতকে।

অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চিন সীমান্তে

অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চিন সীমান্তে

এক খবর অনুযায়ী, এইচজে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও মোতায়েন করেছে লালফৌজ। চিনের ৭১ গ্রুপ আর্মি পূর্ব চিন সীমান্তে গোবি মরভূমি এলাকায় সাম্প্রতিক মহড়া দিয়ে এসেছে। যা চিনের সেনাকে বাড়তি মাইলেজ দিচ্ছে লাদাখ যুদ্ধে। আর এই সেনাদলই চিনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আসল শক্তি। এছাড়াও চিন অ্যান্টি এয়ারক্রাফ্ট গান মিসাইল নিয়ে তৈরি। এছাড়াও চিনের এয়ার ডিফেন্স ব্রিগেডও তৈরি রয়েছে সীমান্তে।

 কোন এলাকায় ড্রাগন বাহিনীর মোতায়েন বাড়ছে?

কোন এলাকায় ড্রাগন বাহিনীর মোতায়েন বাড়ছে?

উল্লেখ্য, লাদাখে মালভূমি এলাকায় বাড়ছে চিনের সেনা মোতায়েন। যতটা পারা যায় , ততটা উঁচু এলাকা থেকে ভারতকে নজরবন্দি করতে উদ্যত চিন। কারণ যুদ্ধনীতি বলছে, উঁচু এলাকা থেকে আক্রমণও সুবিধাজনক হয়। ফলে লাদাখ সংঘাতের মাঝে চিন ক্রমাগত মালভূমি এলাকাগুলি ধরে সেনার সংখ্যা বাড়াচ্ছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+