অভিসন্ধি ভাল নয় বেজিংয়ের, LAC জুড়ে ৩ ব্যাটেলিয়ন সেনা মোতায়েন লালফৌজের
অভিসন্ধি ভাল নয় বেজিংয়ের, LAC জুড়ে ৩ ব্যাটেলিয়ন সেনা মোতায়েন লালফৌজের
উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে লাদাখে। নতুন করে ৩ ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করেছে লালফৌজ। লাদাখে এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। লালফৌজের গতিবিধি সুবিধের ঠেকছে না ভারতের। গতকালও নতুন করে চিনা জওয়ানদের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল ভারতীয় জওয়ানরা।

লাদাখে বাড়তি সেনা
বারবার ভারতের উপর দায় চাপিয়েও লাদাখ সীমান্তে নিজেদের গতিবিধি বাড়িয়ে চলেছে লালফৌজ। এরই মধ্যে ৩ ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করেছে তারা এলএসি বরাবর। বাড়তি সেনা মোতায়েনের পিছনে নতুন কোনও চক্রান্ত রয়েছে বলে মনে করছেন ভারতীয় জওয়ানরা।

সীমান্তে উত্তেজনা
লাদাখ সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল চিনা জওয়ানদের সঙ্গে নতুন করে এক প্রস্থ সংঘাতে জড়ায় ভারতীয় সেনা। সেই ঘটনার পর থেকেই যেন লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। তার উপরে অরুণাচল প্রদেশে ৫ ভারতীয়কে অপহরণের ঘটনা স্বীকার করে নেওয়ায় চিনের উপর বেজায় রুষ্ট ভারতীয় সেনা।

অস্ত্র নিয়ে আস্ফালন
লাদাখ সীমান্তে ৭ তারিখ ভারতীয় সেনারা গুলি চালিয়েছিল বলে অভিযোগ করেছে বেজিং। এদিকে ছবিতে দেখা দিয়েছে চিনা জওয়ানরা বন্দুক, ছোরা, লোহার রড নিয়ে আস্ফালন করছে লাদাখের রাচেন লা সেক্টরে। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে কারা আগ্রাসন শুরু করেছিল। সেই ছবিতেই বোঝা গিয়েছে চিনা বাহিনী সংঘাতের জন্য প্রস্তুত হয়ে এসেছিল।

শক্তি বাড়াচ্ছে চিন
লাদাখ সীমান্তে শক্তি বাড়াচ্ছে বেজিং। সীমান্তের ওপারে রাচেন লা সেক্টরে পদাতিক বাগিনী মোতায়েন করেছে লালফৌজ। শিখওয়ানে ৬২ কম্বাইন্ড আর্মড ব্রিগেট মোতায়েন করা হয়েছে। এছাড়া চুশুল, প্যাংগং, স্প্যাংগুর গ্যােপ মোররাইজড ডিভিশন মোতায়েন করা হয়েছে। সব দিক থেকে নিজেদের শক্তি বাড়িয়েছে বেজিং












Click it and Unblock the Notifications