হঠাৎ করে বন্ধুত্বের সুর বেজিংয়ের মুখে, নতুন সংসদভবনের শুভেচ্ছা জানিয়ে কী বার্তা দিল চিন

প্রতিবেশী রাষ্ট্র হলেও ভারতের সঙ্গে খুব একটা সুস্পর্ক চিনের নেই। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ লেগেই রয়েছে। তারই মধ্যে হঠাৎ করে ভারতকে শুভেচ্ছা জানাল বেজিং। নতুন সংসদ ভবনের জন্য ভারতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে জিনপিং সরকার।

মোদী সরকার গত রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছে। ভারতের এই নয়া সংসদ ভবনের উদ্বোধনের প্রশাংসা করেছে বেজিং। তারা বার্তা দিয়েছে ভারত যে ব্রিটিশ করোনি শাসনের থেকে পুরোপুরি মুক্ত হতে পরেছে। ভারতের এই এগিয়ে চলা প্রশংসার যোগ্য বলে মন্তব্য করেেছ বেজিং।

নরেন্দ্র মোদী ও শি জিনপিং

২০০ বছর ধরে ভারতে শাসন করেছে ব্রিটিশরা। সেই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েও ভারত পুরোপুরি তাদের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি। নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর ভারত সেই ব্রিটিশ শাসনের ছায়া থেকে পুরো পুরি মুক্ত হতে পেরেছে বলে বার্তা দিয়েছে বেজিং।

সংসদ ভবন

হঠাৎ করে বেজিংয়ে এই সুর বদলকে অনেরকেই সন্দেহের চোখে দেখছে। কারণ গত কয়েক বছরে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের ক্রমাগত অবনতি হয়েছে। উন্নতি কিছুই হয়নি। লাদাখের গালওয়ান উপত্যকায় প্যাংগং লেকের আধিপত্য নিয়ে দুই দেশের মধ্যে চরম সংঘাত তৈরি হয়েছিল। ভারতের একাধিক জওয়ান শহিদ হয়েছিলেন সেই সংঘাতে। সেই সমস্যা এখনও মেটেনি দুই দেশের মধ্যে বিবাদ জারি রয়েছে।

তারপরেই আবার অরুণাচল প্রদেশে চিনা ফৌজের আগ্রাসন নিয়ে সংঘাত তৈরি হয়। ভারতীয় নাগরিককে অপহরণের ঘটনাও ঘটেেচ একাধিকবার। এই নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন জারি রয়েেছ। সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনা চলছে। তারমাঝেই চিনের এই শুভেচ্ছা বার্তা নতুন জল্পনা তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+