লাদাখে রণদামামা! ভারত 'ওয়ার্নিং শট' চালিয়েছে দাবি তুলে ফুঁসে উঠে চিনের পাল্টা হুঙ্কার

প্যানগং এর দক্ষিণপ্রান্তে গত অগাস্ট মাসের শেষের দিকে এসেও , তা দখলে আনতে পারেনি চিন। এবার ভারতীয় সেনার বিরুদ্ধে 'ওয়ার্নিং শট' এর দাবি তুলে চিন ক্রমাগত ফুঁসে উঠতে শুরু করেছে।

 মধ্যরাতের ওয়ার্নিং শট

মধ্যরাতের ওয়ার্নিং শট

চিনের দাবি , প্যানগং এলাকায় রণহুঙ্কার দিয়ে ভারতীয় সেনা ওয়ার্নিং শট চালিয়েছে সোমবার মধ্যরাত পার হতেই। পূর্ব লাদাখের এই ঘটনায় ফের একবার উত্তেজনা চড়তে থাকে বলে খবর।

 চিন ফুঁসছে

চিন ফুঁসছে

ঘটনায় ভারেতর ওপর উস্কানির অভিযোগ তুলে চিন জানিয়েছে, ভারতের এমন ফায়ারিং এর ঘটনায় চিনের সেনা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ফলে চিনের পশ্চিম থিয়েটার কমান্ড ক্রমাগত নিজের পদক্ষেপে তৈরি রয়েছে বলে জানিয়েছে চিন।

 শেনপো পার্বত্য এলাকা ও ফায়ারিং

শেনপো পার্বত্য এলাকা ও ফায়ারিং

চিন জানিয়েছে, সেদেশের শেনপো পার্বত্য এলাকায় কাছাকাছি জায়গায় ভারতীয় সেনার জওয়ানরা গুলি চালিয়েছে। যে এলাকা প্যানগংয়ের দক্ষিণ প্রান্তের। উল্লেখ্য, লাদাখে চিন ভারত সংঘাতের মাঝে এমন ঘটনা নিয়ে এখনও মুখ খোলেনি ভারতীয় সেনা।

ভারত-চিন দ্বন্দ্ব ও লাদাখ

ভারত-চিন দ্বন্দ্ব ও লাদাখ

মধ্যরাতের এই ঘটনার পরই চিনের মিডিয়া এই বিষয় নিয়ে মুখ খোলে। সেদেশের কর্নেল তথা সেনা মুখপাত্র জ্যাং শুইলি জানিয়এছে বিষয়টি নিয়ে দুই দেশকে আলোচনা করতে হবে। এদিকে, ভারতীয় সেনা সোমবার রাত পর্যন্ত প্রকাশিত বক্তব্যে , অরুণাচল থেকে ৫ গ্রামবসীর নিখোঁজ মামলায় চিনকে চাপে রাখার চেষ্টা করেছে। বারবার নিজের অবস্থানে অনড় থেকেছে সেনা। পাশাপাশি, আগেও ভারত স্পষ্ট করে দিয়েছে, চিন এলাকা দখল বন্ধ না করলে, ভারত ছেড়ে কথা বলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+