অরুণাচল প্রদেশের ১১ জায়গার নাম বদলে উস্কানি চিনের! নজর রাখছে ভারত
অরুণাচল প্রদেশকে নিয়ে ফের উস্কানি লালচিনের! শুধু তাই নয়, অরুণাচল প্রদেশের উপর দখলদারি কায়েম করতে তিব্বতি, চিনি এবং পিনইয়িন ভাষাতে লেখা একটি তালিকা প্রকাশ করেছে কমিউনিস্ট এই দেশটি। আর তাতে ১১ টি জায়গার নাম বদলে দেওয়া হয়েছে।

সম্প্রতি চিনের নগর বিষয়ক দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি ভৌগলিক জায়গার নামও বদল করা হয়েছে। যদিও এই বিষয়ে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া সরকারি ভাবে দেওয়া হয়নি।
তবে প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ। এমনকি সেদিকে নজর মোটেই ভারত যে ভালো চোখে নেবে না তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এহেন পদক্ষেপ সম্পূর্ণ ভাবেই উসকানিমূলক বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ওই তালিকাটি প্রকাশ করা হয়েছে। আর তা প্রকাশ করে দাবি করা হয়েছে যে, ১১ টি জায়গার 'সরকারি' নামকরণ করা হল। আর এই ১১ টি জায়গার মধ্যে দুটি আবাসিক এলাকা, দুটি সমতল এলাকা, পাঁচটি পর্বতশৃঙ্গ রয়েছে।
এছাড়াও দুটি নদীর নামকরণ করা হয়েছে। এছাড়া স্থান ও তাদের অধীনস্থ প্রশাসনিক জেলার নামও তালিকাভুক্ত করা হয়েছে। তবে এহেন উস্কানিমুল পদক্ষেপ নতুন কিছু নয়। চিন ২০১৭ সালে অরুণাচলের ছয়টি স্থানের নামের প্রথম একটি তালিকা প্রকাশ করে।
শুধু তাই নয়, ২০২১ সালে ১৫টি স্থানের দ্বিতীয় তালিকা প্রকাশ করে। যেখানে অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম বদল করা হয়। সেই সময়েই বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বার্তায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ।












Click it and Unblock the Notifications