India China Dispute On Arunachal Pradesh: অরুণাচলপ্রদেশে বড় পদক্ষেপ ভারতের! ঘুম উড়ল চিনের
India China Dispute On Arunachal Pradesh : অরুণাচল ইস্যুতে ফের একবার ভারত-চিন সংঘাত। একটি শৃঙ্গের নাম রাখাকে কেন্দ্র করে সংঘাত। গত কয়েকদিন আগে আন্তজাতিক সীমান্ত সমস্যা মিটে গিয়েছে বলে দাবি করে বেজিং।
এমনকি বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরানোর সিদ্ধান্ত একমত হয় ভারত এবং বেজিং। কিন্তু অরুণাচল প্রদেশের নামহীন একটি শৃঙ্গের নাম রাখা নিয়ে সংঘাত চরমে (India China Dispute On Arunachal Pradesh)।

- India China Dispute On Arunachal Pradesh : এক নজরে ঘটনা?
অরুণাচল প্রদেশের একটি চূড়ার নাম দিয়েছে ভারত। ষষ্ঠ দালাই লামা, সাংইয়াং গিয়াৎসোর নামে তা রাখা হয়েছে। আর তাতেই ঘুম উড়েছে বেজিংয়ের। কেন রাখা হল নাম? ভারতের কাছে জানতে চাইল প্রতিবেশী দেশ। শুধু তাই নয়, ফের একবার অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড অংশ বলে দাবি করেছে। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
- India China Dispute On Arunachal Pradesh : কেন এমন নাম?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস (Mountaineering & Adventure Sports Foundation) এর একটি দল সম্প্রতি সীমান্ত সংলগ্ন একটি শৃঙ্গে আরোহণ করে। নামহীন সেই পাহাড়ের উচ্চতা ছিল ২০,৯৪২ ফুট। আর এরপরেই টিমের সদস্যরা ষষ্ঠ দালাই লামা, সাংইয়াং গিয়াৎসোর নামে ওই পাহাড়ের নাম রাখেন। প্রতিরক্ষা ,মন্ত্রকের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
এই নাম রাখার মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানানোর দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ষষ্ঠ দালাই লামা, সাংইয়াং গিয়াৎসো, মোন তাওয়াং অঞ্চলে জন্মগ্রহণ করেন। ভারতের উদ্যোগকে চিনের দাবি, বিতর্কিত এই অঞ্চলে ভারতের উদ্যোগ সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। শুধু তাই নয়, ফের একবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি বেজিং'য়ের।












Click it and Unblock the Notifications