লাদাখে কানপাততে LAC জুড়ে ৫জি লাইন পাতছে বেজিং, টার্গেট প্যাংগং সো

লাদাখে কানপাততে LAC জুড়ে ৫জি লাইন পাতছে বেজিং, টার্গেট প্যাংগং সো

লাদাখ থেকে কিছুতেই নজর সরাচ্ছে না বেজিং। এলএসি বরাবর নিজেদের গতিবিধি বজায় রেখে চলেছে লালফৌজ। এখন লাদাখে কান পাততে এলএসসি জুড়ে ৫জি লাইন পাততে শুরু করেছে বেজিং। কয়েকদিন আগেই ভারত চিনের কাছ থেকে ৫জি ইনফ্রা সরঞ্জাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

৫জি লাইন পাতছে বেজিং

৫জি লাইন পাতছে বেজিং

এলএসি বরাবর ফের সক্রিয় হয়ে উঠেছে বেজিং। এলএসি বরাবর ৫জি ইনফ্রার কাজ শুরু করে দিয়েছে তারা। ৫ জি ফাইবার অপটিকালস পাতা শুরু করে দিয়েছে তারা। ফিফথ জেনারেশন ইকুইপমেন্ট টেকনোলজির তৈরি এই ৫জি ইনফ্রা দিয়ে সীমান্তের যোগাযোগ শক্তিশালী করতে চাইছে তারা।

ডেমচকে বিতর্কিত নির্মাণ

ডেমচকে বিতর্কিত নির্মাণ

ভারত-চিন লাদাখ সীমান্তে ডেমচক বিতর্কিত এলাকা। সেখানেও ৫জি লাইন পাতার কাজ শুরু করেছে বেজিং। গোয়েন্দারা এমনই খবর জানতে েপরেছে। অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে গিেয়ছে কাজ। ফাইবার অপটিকস, কেবল পাতার জন্য সেখানে মাটি খোঁড়া চলছে। মোবাইল সংযোগ উন্নত করার জন্যই এই নির্মাণ কাজ বলে দাবি করেছে বেজিং।

প্যাংগং সো-তে নির্মাণকাজ

প্যাংগং সো-তে নির্মাণকাজ

সেনা সরানোর চুক্তি অনুযায়ী প্যাংগং সো লেক এলাকা থেকে লালফৌজের সরে যাওয়ার কথা। কিন্তু সেটা তারা কোনও ভাবেই কার্যকর করেনি। উল্টে প্যংগং সো হ্রদের কাছে নির্মাণ শুরু করেছে তাঁরা। বেশ কয়েকটি নতুন ঘর নির্মাণ করে ফেলেছে লালফৌজ।

 সন্দেহজনক গতিবিধি

সন্দেহজনক গতিবিধি

শুধু প্যাংগং সো এলাকা ছাড়াও ফিঙ্গার পয়েন্ট ১৫ এবং হটস্প্রিং এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখা গিয়েছে লালফৌজের। অথচ সেনা পর্যায়ের আলোচনায় এই দুটি এলাকা থেকেই সেনা সরানোর কথা ছিল। কিন্তু সেই চুক্তি মানেনি লালফৌজ। এই নিয়ে ভারত নতুন করে চরম বার্তা দিয়েছে বেজিংকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+