গালওয়ান উপত্যকার উত্তেজনা নিয়ে দায় এড়াতে মরিয়া চিন! দিল্লিকে কোন বার্তা পাঠাল বেজিং?

সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে ভারতের সঙ্গে কাজ রাজি চিন৷ তবে, একইসঙ্গে ভারতকে এগিয়ে আসার বার্তা চিনের রাষ্ট্রদূতের৷ বেজিংয়ের বার্তা, এই সংঘর্ষ ও সন্দেহ দুই দেশের মানুষের মৌলিক ইচ্ছায় বাধা হয়ে দাঁড়াচ্ছে৷

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য

একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাত্কারে চিনে রাষ্ট্রদূত সান ওয়েইডং বলেন, 'ভারত ওচিন নিজেদের দূরত্ব মেটাতে সক্ষম৷ কিন্তু একই সময়ে দিল্লিকেও দায়িত্ব নিতে হবেযাতে পূর্ব লাদাখে পরিস্থিতি আর জটিল না হয়৷ আমরা আশা করছি, চিনের মতো ভারতও এই উত্তেজনা প্রশমনে এগিয়ে আসবে৷ পাশাপাশি এমন কিছু দৃঢ় পদক্ষেপ করবে যাতে সীমান্তেপরিস্থিতি স্থিতিশীল থাকে৷' একইসঙ্গে তিনি বলেন, 'বর্তমানে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য।'

ছয় সপ্তাহ ধরে লাদাখে সংঘর্ষে জড়িয়েছে ভারত-চিন

ছয় সপ্তাহ ধরে লাদাখে সংঘর্ষে জড়িয়েছে ভারত-চিন

বিগত ছয় সপ্তাহ ধরে পূর্ব লাদাখের বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়েছে ভারত-চিন সেনা ৷সীমান্তে উত্তেজনা আরও বাড়ে যখন ১৫ জুন গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা৷ ভারতের পাল্টা জবাবে চিনের তরফে হতাহত হন কমপক্ষে ৪৩ জন।

পারস্পরিক সম্মান ও সাহায্য দরকার

পারস্পরিক সম্মান ও সাহায্য দরকার

চিনের রাষ্ট্রদূত বলেন, 'দুই দেশের দীর্ঘকালীন ইচ্ছে পূরণের একমাত্র নিশ্চিত পথ হল পারস্পরিক সম্মান ও সাহায্য৷' একইসঙ্গে তিনি দাবি করেন, এই উত্তেজনা কমানোর ভার একমাত্র চিনের নয়৷ সানওয়েইডং বলেন, 'চিন গালওয়ানের মতো আরও একটি ঘটনার মুখোমুখি হতে চায় না৷'

চিনও ভারত দুটোই বৃহত্তম উন্নয়নশীল দেশ

চিনও ভারত দুটোই বৃহত্তম উন্নয়নশীল দেশ

সানওয়েইডং বলেন, 'চিনও ভারত দুটোই বৃহত্তম উন্নয়নশীল দেশ৷ এই দুই দেশের সঙ্গে এক বিলিয়নেরও বেশিমানুষের স্বার্থ জড়িত৷ একইসঙ্গে এই দুই দেশেরই নিজেদের উন্নয়ন ও পুনরুজ্জীবন উপলব্ধির ঐতিহাসিক কাজ রয়েছে৷'

সমস্ত দায় চিনের নয়

সমস্ত দায় চিনের নয়

চিনের রাষ্ট্রদূতের অভিযোগ, 'সমস্ত দায় চিনের নয়৷ চিনের সেনাদের উসকানি দিতে ও তাঁদরে উপর হামলা করতে ভারতের তরফেনিয়ন্ত্রণরেখা অতিক্রম করা হয়েছিল৷ দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে যেচুক্তি হয়েছে তা গুরুতরভাবে লঙ্ঘন করেছে ভারতীয় সেনা৷'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+