কোনওটা চলে ৪৬০ কিমি/ঘন্টা, আবার কোনওটা ঘন্টায় ৩২০! Vande Bharat Express জানেন সর্বোচ্চ কত গতিতে চলতে পারে?

Vande Bharat Express Train: বিশ্বের চতুর্থ রেল নেটওয়ার্ক ভারতীয় রেলের। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রেল নেটওয়ার্ক। প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ ভারতীয় রেলে যাত্রা করেন। তা সে লোকাল হতে পারে আবার দূরপাল্লার বিভিন্ন ট্রেনও হতে পারে। গত কয়েকমাসে ভারতীয় রেলের ব্যাপক উন্নতি ঘটেছে।

বন্দে ভারতের হাত ধরে গতি এসেছে ভারতীয় রেলে। কিন্তু আপনি কি জানেন যে বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express Train) তুলনায় চিন এবং জাপানে ট্রেনের গতি কত? একনজরে জেনে নিন জাপানে চলা বুলেট ট্রেন এবং চিনের ট্রেনের গতি কত? অবাক করবে এই তথ্য।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: বন্দে ভারতের গতি

প্রত্যেকদিন দেশজুড়ে প্রায় ১৩ হাজার ট্রেন চালায় ভারতীয় রেল। যার মাধ্যমে কোটি কোটি যাত্রী যাত্রা করে থাকেন। বন্দে ভারতের হাত ধরে অন্যান্য ট্রেনগুলিরও গতি বাড়ছে। বর্তমানে যদি ভারতের মাটিতে চলা দ্রুতগতির ট্রেন দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সেমি বুলেট। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের রেল ট্র্যাকে এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বন্দে ভারত ছাড়া অন্য কোনো ট্রেন এই গতিতে চলতে পারে না।

Vande Bharat Express Train: চিনের হাইস্পিড ট্রেন

বলে রাখা প্রয়োজন, চিনের মাটিতে বিশ্বের সবথেকে দ্রুত গতির ট্রেন ছোটে। এই ট্রেনে স্টিলের চাকার বদলে মেগন্যাটিক লেভিটেশনের ব্যবহার করা হয়েছে। সাংহাইয়ের পুডং বিমানবন্দর থেকে লংইয়াং রোড স্টেশনের সঙ্গে সংযোগকারী এই ট্রেনগুলির 460 কিমি/ঘন্টা গতিতে চলার ক্ষমতা রয়েছে। ফলে মাত্র সাড়ে ৭ মিনিটেই ৩০ কিমি পর্যন্ত ছুটতে পারে এই ট্রেন। জার্মান প্রযুক্তির সাহায্যে চিনের মাটিতে এই ট্রেন চলে। তবে দ্রুত প্রযুক্তির উন্নতি করা হচ্ছে। যাতে আরও দ্রুত গতিতে ট্রেনগুলিকে চালানো সম্ভব হয়।

Vande Bharat Express Train: জাপানের বুলেট ট্রেন

কয়েক দশক আগে বুলেট ট্রেন তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। ১৯৬৪ সালে বিশ্বের সামনে ছোটে এই ট্রেন। সে দেশে বেশির ভাগ বুলেট ট্রেনই প্রতি ঘণ্টায় ৩০০ কিমি গতিতে ছুটতে পারেন। তবে জাপান রেলওয়ে পূর্বের E5 বুলেট ট্রেনটি 320 কিমি/ঘন্টা বেগে চলে। এটি রাজধানী টোকিও থেকে শিন-আওমোরির দিকে চলে।

ভারতের হাতে থাকা বন্দে ভারতের গতি এই দুই দেশের থেকে কম হলেও বুলেট ট্রেনের কাজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+