ছত্তিশগড়ে লোহার কারখানায় ভেঙে পড়ল চিমনি, ৩০ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

ছত্তিশগড়ের মুঙ্গেলির সারগাঁওয়ে কোম্পানির চিমনি ভেঙে মারাত্মক বিপর্যয় ঘটল। চিমনি ভেঙে পড়ার পরে একটি লোহা তৈরির কারখানায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত দুই শ্রমিককে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, ৩০ জনেরও বেশি শ্রমিক চিমনির নিচে আটকা পড়েছেন। আর তাতেই মনে করা হচ্ছে মৃত্যের সংখ্যা আরও বাড়বে। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

chhattisgarh

রাজ্যের রামবোদ অঞ্চলে একটি লোহার পাইপ নির্মীয়মাণ কারখানায় আচমকাই চিমনি ভেঙে পড়ে বিপত্তি ঘটে যায় বলে জানা যাচ্ছে। মুঙ্গেলির কালেক্টর রাহুল দেও জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। কীভাবে চিমনি ভেঙে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে।

মুঙ্গেলির পুলিশ সুপার ভোজরাম প্যাটেল জানিয়েছেন, জেলার সারাগাঁও এলাকায় অবস্থিত কারখানায় বিকেলে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্য অনুসারে, সাইলো (চিমনির মতো কাঠামো) - একটি লোহার কাঠামো যা প্রচুর পরিমাণে সামগ্রী সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। কাজ চলাকালীন সেই চিমনিই ভেঙে পড়ে। সেই সময় শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। প্রায় জনা ৩০-এক শ্রমিক ঐ লোহার কাঠামোর নীচে চাপা পড়েছে বলেই জানা যাচ্ছে। আর এতেই আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, প্রায় ৮ জন বা তাঁর বেশি শ্রমিক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। তবে প্রশাসন সূত্রে এখনও নিশ্চিত করা হয়নি মৃত্যুর বিষয়। বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শ্রমিক এখনও এর নীচে আটকা পড়ে রয়েছেন বলেই জানা যাচ্ছে।

দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার অভিযান দ্রুত গতিতে চলছে বলেই জানা যাচ্ছে।

আরো অনেক শ্রমিক ধসে পড়া কাঠামোর নিচে আটকা পড়েছে বলে জানা গেছে এবং তাদের বের করার চেষ্টা চলছে, মুঙ্গেরির এক কর্মকর্তা এও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+