লঙ্কায় কামড় গিয়ে প্রাণ গেল এক শিশুর
নয়াদিল্লি, ১৪ মার্চ : লঙ্কায় কামড় গিয়ে চিবিয়ে প্রাণ গেল এক শিশুর। এমন অবাক করা ঘটনাটি ঘটেছে দিল্লিতে। ঘটনাটি সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে। [একবার ডেলিভারিতেই একসঙ্গে চারটি শিশুর জন্ম দিলেন মা]
জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কয়েকমাস আগে। একটি মেডিক্যাল পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ঘটনাটি সামনে এসেছে। শিশুকন্যাটি শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে বলে খবর। [ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু]

জানা গিয়েছে, লঙ্কায় কামড় দেওয়ার পরে গ্যাসট্রিক ফ্লুইড শ্বাসনালীতে চলে যায়। এর ফলে শ্বাস নিতে না পেরে শিশুটির মৃত্যু হয়। এছাড়া সেইসময়ে শিশুটি বেশ কয়েকবার বমি করে। ফলে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়ে শ্বাস চলাচলের জায়গাটি আটকে দেয়। [দাহ করার ঠিক আগেই বেঁচে উঠল 'মৃত' শিশু]
চিকিৎসকেরা জানিয়েছেন, শ্বাসযন্ত্র আটকে মারা যাওয়ার ঘটনা একেবারেই বিরল নয়। বহু মানুষ এভাবে মারা যান। তবে লঙ্কায় কামড় দিয়ে শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা বেশ বিরল। হাসপাতালে নিয়ে আসার পরে শিশুকন্য়াটির অবস্থার সামান্য উন্নতি হলেও ২৪ ঘণ্টার মধ্যে সে মারা যায়। [৫ বছরের শিশু প্রাণ বাঁচাল ৬ মুমূর্ষু রোগীর]












Click it and Unblock the Notifications