গত দুই দশকে শিশু মৃত্যুর হার কমেছে দেশের প্রতিটি জেলাতেই
সদ্য প্রকাশিত একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ২০০০ সালের পর থেকে পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যুর হার এবং জন্মানোর পরেই প্রথম মাসে নবজাতকের মৃত্যুর হার ভারতে যথেষ্ট হ্রাস পেয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই চিত্র তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে।

২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিটি রাজ্যের জেলাভিত্তিক শিশু মৃত্যুর বিষয়টির উপর এই ক্ষেত্রে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে। এই সমীক্ষায় দেশের সমস্ত রাজ্য গুলির মধ্যে পাঁচ ছয় রকমের পট পরিবর্তন দেখা গেলেও জেলা গুলির ক্ষেত্রে আট থেকে এগারো রকমের তারতম্য শেখ যায়।
ওই সমীক্ষাতেই দেখা যাচ্ছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার এবং নবজাতক মৃত্যুর হার ভারতের প্রায় সব জেলাতেই হ্রাস পাচ্ছে। যদিও এই হ্রাসের অগ্রগতি অত্যন্ত পরিবর্তনশীল কারণ বিভিন্ন রাজ্যের জেলাগুলির মধ্যে এই হার গুলির বৈষম্যও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সূত্রের খবর, ভারতে অনূর্ধ্ব ৫ বছর বয়সী মৃত শিশুদের মধ্যে ৬৮ শতাংশ শিশু গর্ভস্থ অবস্থায় অপুষ্টি ও জন্মানোর পরেও সুষম আহারের অভাবে মারা যায়।












Click it and Unblock the Notifications