মহরমের শোভাযাত্রায় শিশুদের হাতে থাকবে না ধারালো অস্ত্র, আশ্বস্ত করা হল হাইকোর্টকে
এবার মহরমে বাচ্চাদের হাতে ধারালো অস্ত্র থাকবে না বলে বম্বে হাইকোর্টকে আশ্বাস দিয়েছে মুম্বই পুলিশ।
এবার মহরমে বাচ্চাদের হাতে ধারালো অস্ত্র থাকবে না বলে বম্বে হাইকোর্টকে আশ্বাস দিয়েছে মুম্বই পুলিশ। সোমবার আদালতে মুম্বই দক্ষিণের অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন , শিয়া সম্প্রদায় ভুক্ত ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে ধর্মীয় নেতারা জানিয়েছেন যে মহরমের শোভাযাত্রায় ছোটদের হাতে কোনও ছুরি, তরোয়াল, ব্লেডের মতো ধারালো অস্ত্র থাকবে না।

শিয়া সম্প্রদায়ভুক্ত ধর্মীয় নেতারা পুলিশকে জানিয়েছেন মহরমের শোভাযাত্রায় শিশুরা অংশ নেবে, কিন্তু কোনও রকমের ধারালো অস্ত্র ছাড়াই তারা অংশ নেবে। পাশপাশি হাইকোর্টকে পুলিশকে জানিয়েছে, যে কোনওভাবেই ধারালো অস্ত্র দিয়ে শিশুরা নিজেদের আহত করবে না। এমনই আশ্বাস ধর্মীয় নেতারা পুলিশকে দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে, মুম্বই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি আর এস সাবন্ত ও বিচারপতি সাধনা যাদব সম্প্রতি মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছিল , রক্তাক্ত অবস্থায় ছোট ছোট বাচ্চাদের মহরমের শোভাযাত্রায় শামিল হয়ে রক্তাক্ত হওয়ার ছবিটা বন্ধ হোক। সেই নির্দেশের প্রেক্ষিতেই শিয়া মুসলমান সম্প্রদায়ভুক্ত ধর্মীয়ে নেতাদের সঙ্গে বৈঠক করে,বিষয়টি নিয়ে আলোচনা করে মুম্বই পুলিশ।












Click it and Unblock the Notifications