শিশুদের বয়স একশো বছরের বেশি, ফাঁস হল ভুয়ো জন্ম শংসাপত্রের চক্র
শিশুদের বয়স একশো বছরের বেশি, ফাঁস হল ভুয়ো জন্ম শংসাপত্রের চক্র
ভুয়ো জন্মের শংসাপত্রের চক্র ফাঁস করল বরেলি পুলিশ। বরেলির আদালত এক গ্রাম বিকাশ আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। দুই শিশুর ভুয়ো জন্মের শংসাপত্রে তাদের বয়স একশো বছরেরও বেশি দেখানো হয়েছে, যা প্রদান করেছে অভিযুক্ত গ্রাম বিকাশ আধিকারিক।

২ বছরের সঙ্কেত ও ৪ বছরের শুভের বয়স দেখানো হয়েছে যথাক্রমে ১০২ ও ১৯৪ বছর। তাদের জন্মের শংসাপত্র অনুযায়ী। জানা গিয়েছে, ১৭ জানুয়ারির এই ঘটনায় গ্রাম বিকাশ আধিকারিক ও গ্রাম প্রধানের বিরুদ্ধে আদালত এফআইআর দায়ের করতে বলেছে। দুই শিশুর পরিবার এই দু’জন অভিযুক্তকে ঘুষ দেয়নি বলে তারা শিশুদের ভুল তথ্য জমা দেয়। শাহজাহানপুরের খুটার পুলিশ থানার অন্তর্গত বেলা গ্রামের বাসিন্দা পবন কুমার আদালতে অভিযোগ করেন যে তাঁর ২ ও ৪ বছরের ভাইপো সঙ্কেত ও শুভের জন্মের যে শংসাপত্র দেওয়া হয়েছে তাতে বয়স ভুল রয়েছে।
পবনের অভিযোগে জানা গিয়েছে যে গ্রাম বিকাশ আধিকারিক সুশীল চাঁদ অগ্নিহোত্রী ও গ্রাম প্রধান প্রবীণ মিশ্র দাবি করে যে প্রত্যেক জন্মের শংসাপত্রের জন্য ৫০০ টাকা করে দিতে হবে। অথচ তাঁরা দু’মাস আগেই অনলাইনে শংসাপত্রের আবেদন জানিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে ঘুষ দিতে অস্বীকার করায় দুই আধিকারিক শংসাপত্রে ২০১৬ সালের ১৩ জুন ও ২০১৮ সালের ৬ জানুয়ারির বদলে ১৯১৬ সালের ১৩ জুন ও ১৯১৮ সালের ৬ জানুয়ারি করে দেয়। যার ফলে দুই শিশুর বয়স শংসাপত্রে ভুল আসে।












Click it and Unblock the Notifications