শিশুরাই আমায় কাজের উৎসাহ ও শক্তি জোগায়: নরেন্দ্র মোদী
শিশুরাই আমায় কাজের উৎসাহ ও শক্তি জোগায়: নরেন্দ্র মোদী
শিশুদের থেকেই উৎসাহ ও শক্তি পান। প্রধানমন্ত্রী শিশু পুরস্কার পেয়েছে বিভিন্ন বিভাগে, এমন সব শিশুদের উদ্দেশ্যে শুক্রবার নরেন্দ্র মোদী এ কথা জানান। মোদী বলেন, 'যখনই আমি তোমাদের মতো তরুণ কমরেডের এরকম সাহসী কাজের কথা শুনি, তোমাদের সঙ্গে কথা বলি, আমি অনুপ্রেরণা এবং শক্তিও পাই।’ শুক্রবার নিজের বাসভবনে এরকমই বেশ কিছু শিশুর সঙ্গে কথা বলেন মোদী। তিনি জানান যে সমাজ ও জাতির প্রতি শিশুদের দায়িত্ব ও সচেতনতা দেখে তিনি গর্ববোধ করেন।

নরেন্দ্র মোদী বলেন, 'কিছুক্ষণ আগে যখন আমি তোমাদের সঙ্গে পরিচয় করছিলাম, আমি সত্যিই অবাক হয়েছিলাম। বিভিন্ন ক্ষেত্রে তোমাদের যে চেষ্টা, এত ছোট বয়সে যে কাজটি তোমরা করেছো, তা আশ্চর্যজনক।’ মোদী শিশুদের উদ্দেশ্যে জানায় যে ওষুধ নয়, বরং জল ও ফলের রস খেয়ে মজা করো এবং শারিরীকভাবে সক্রিয় থাক। প্রধানমন্ত্রী শিশু পুরস্কার অ্যাওয়ার্ড পাঁচ থেকে ১৮ বছরের শিশুদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য। নতুনত্ব, সমাজসেবা, বিদ্যালয় সংক্রান্ত, খেলাধূলো, শিল্প, সংস্কৃতি ও সাহসিকতার ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারে একটি পদক, এক লক্ষ টাকা, শংসাপত্র ও মানপত্র দেওয়া হয়।
৪৯ জন পুরস্কার প্রাপক শিশুদের মধ্যে ১২ বছরের দর্শ মালানি বিশ্বজুড়ে ৫০টিরও বেশি ম্যাজিক শো করেছে। অন্যদিকে ১১ বছরের মনোজ কুমার তাঁর 'তবলা বদন’–এ দক্ষতা দেখিয়ে পুরস্কার পেয়েছে। সরকার তার বিবৃতিতে বলে, 'ভারত সরকার দেশ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে শিশুদের স্বীকৃতি দেয়। তাদের আশা ও আকাঙ্ক্ষাগুলি স্বীকৃত হয় এবং তাদের কীর্তিগুলি পুরস্কৃত হয়। যদিও প্রতিটি শিশু মূল্যবান এবং তার কৃতিত্বের প্রশংসা করতে হবে, তবে এমন কিছু রয়েছে যাদের কাজগুলি অন্য অনেকের কাছে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।’
প্রত্যেক বছরই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই পুরস্কার দেয় শিশুদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications