Child Travel Norms: ১২ বছরের বয়সে নীচে বাচ্চাদের ভাড়া নিয়ে বড় পদক্ষেপ! তাতেই কেল্লাফতে রেলের
Child Travel Norms: মাঝে মধ্যে হলেও যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে অবশ্যই রেলের বিভিন্ন নিয়মের বিষয়ে জানা প্রয়োজন! রেলের তরফে মাঝে মধ্যেই নিয়মে বেশ কিছু বদল করে। যা না জানলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ থেকে ট্রেন যাত্রীদের।
ভারতীয় রেল (Indian Railways) বাচ্চাদের যাত্রার ভাড়ায় (Child Travel Norms) বেশ কিছু বদল করে। আর তা করে গত সাত বছরে ২,৮০০ কোটি টাকা অতিরিক্ত রোজগার করেছে। সম্প্রতি একটি আরটিআই করা হয়। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

Child Travel Norms: ৫৬০ কোটি টাকা আয়
RTI- এর পরিপ্রেক্ষিতে সেন্টার ফর রেলওয়ে এনফোরমেশন সিস্টেম (CRIS) এর জবাব থেকে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যায়, সংশোধিত নিয়ম (Indian Railways Rules) বদলে রেলওয়ে ২০২২-২৩ সালে ৫৬০ কোটি টাকা আয় করেছে। আর এই বছর রেলের অর্থ ভাণ্ডারকে (Child Travel Norms) আরও মজবুত করেছে। CRIS, রেল মন্ত্রকের অধীনে, টিকিট এবং যাত্রী হ্যান্ডলিং, মালবাহী পরিষেবা, রেল ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অপারেশনগুলির মতো মূল ক্ষেত্রে আইটি সমাধান সরবরাহ করে।
Child Travel Norms: ২১ এপ্রিল লাগু হয় নয়া নিয়ম
রেলমন্ত্রক গত ২০১৬ সালের ৩১ মার্চ রেল নয়া ঘোষণা করে। আর ঘোষণা অনুযায়ী রেল পাঁচ বছর এবং ১২ বছরের মধ্যে থাকা বয়সের বাচ্চাদের পুরো টিকিটের ভাড়া ঘোষণা করে। বাচ্চারা (Child Travel Norms) যখন সংরক্ষিত কোচে আলাদা বার্থ বা সিট চায় তখন এই নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়ম গত ২০১৬ সালের ২১ এপ্রিল কার্যকর করা হয়। এর আগে পাঁচ থেকে ১২ বছরের বাচ্চাদের অর্ধেক ভাড়া দিলেই বার্থ দিত রেল। দ্বিতীয় অপশন হিসাবে যদি বাচ্চা আলাদা বার্থ না নিয়ে অভিভাবকদের সঙ্গে যাত্রা করত তাহলেও অর্ধেক ভাড়া দিতে হত।
Child Travel Norms: ১০ কোটিরও বেশি বাচ্চা আলাদা বার্থ নিয়েছে
আরটিআই অনুযায়ী CRIS আর্থিক বছর ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ পর্যন্ত শিশুদের দুটি বিভাগের ভাড়া নিয়ে একটি পরিসংখ্যান দিয়েছে। আর সেই রিপোর্টে জানা গিয়েছে, এই সাত বছরে ৩.৬ কোটিরও বেশি বাচ্চা অর্ধেক ভাড়া (Child Travel Norms) দিয়েই যাত্রা করেছে। অন্যদিকে ১০ কোটিরও বেশি বাচ্চা অবশ্য আলাদা আসনের জন্যে আবেদন জানায় ট্রেন সফরে। আর এজন্যে পুরো ভাড়া দিতে হয়েছে। আরটিআইয়ের আবেদন চন্দ্রশেখর গৌড় জানিয়েছেন, রিপোর্টে স্পষ্ট রেলে ভ্রমণকারী মোট শিশুর প্রায় 70 শতাংশ পুরো ভাড়া দিয়ে বার্থ বা সিট নিতে পছন্দ করেছে।












Click it and Unblock the Notifications