সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিয়ে যৌন ব্যাবসা, পর্দা ফাঁস করল ওয়ান ইন্ডিয়া

যৌনতার নামে কী ভাবে শিশুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যৌন ব্যবসা চলছে তারই পর্দা ফাঁস করেছে ওয়ান ইন্ডিয়া। এই অন্তর্তদন্তে এমন সব ছবি সামনে এসেছে যা কোনও সাধারণ মানুষকে শিহরিত করে দেবে।

বাংলা ডিজিটাল মিডিয়ায় সবচেয়ে বড় অন্তর্তদন্ত। কী ভাবে সোশ্যাল মিডিয়ায় ছত্রাকের মতো গজিয়ে উঠছে যৌন ব্যবসা। তারই পর্দা ফাঁস করল ওয়ান ইন্ডিয়া। ফেসবুক থেকে শুরু করে টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, লিঙ্কডিন- সর্বত্রই নানাভাবে অনলাইনে গজিয়ে উঠছে যৌন ব্যবসা। এই সব সোশ্যাল সাইটগুলি হাজারো ব্যবস্থা নিলেও যৌনতার এমন খুল্লম-খুল্লা ব্যবসাকে এখনও বাগে আনতে পারেনি। এটা প্রমাণ করে দিল ওয়ান ইন্ডিয়া এই অন্তর্তদন্ত।

সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিয়ে যৌন ব্যাবসা, পর্দা ফাঁস করল ওয়ান ইন্ডিয়া

যৌনতার নামে কী ভাবে শিশুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যৌন ব্যবসা চলছে তারই পর্দা ফাঁস করেছে ওয়ান ইন্ডিয়া। এই অন্তর্তদন্তে এমন সব ছবি সামনে এসেছে যা কোনও সাধারণ মানুষকে শিহরিত করে দেবে।

সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিয়ে যৌন ব্যাবসা, পর্দা ফাঁস করল ওয়ান ইন্ডিয়া

সম্প্রতি ওয়ান ইন্ডিয়ার সাংবাদিক বিনু ফালগুনান সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিয়ে যৌন ব্যবসার পর্দা ফাঁসে উদ্যোগী হন। এই অন্তর্তদন্তে বিনু জানতে পারেন, টেলিগ্রামে 'এমএলপিএম' নামে এক কোড ওয়ার্ডে বেশকিছু পর্ন গ্রুপ খুলেছে কেরলের এক ব্যক্তি। বিনু টেলিগ্রাম-এর মাধ্যমে 'এমএলপিএম'-কে যোগাযোগ করেন। জানা যায় 'এমএলপিএম' নামধারী ওই ব্যক্তি টেলিগ্রামে 'ওয়াইফ সোয়াপিং' নামে একটি গ্রুপ খুলতে চলেছে। এমনকী, 'গে সেক্স' নামে একটি গ্রুপও চালায় সে। এখানেই শেষ নয় শিশুদের উপরে যৌন নিপীড়ির নিয়েও একটি গ্রুপ চালাচ্ছে সে।

'এমএলপিএম'-র কাছে নিজেকে একজন শিশু যৌন নিপীড়িক বলে পরিচয় দেন বিনু। ওয়ান ইন্ডিয়া-র সাংবাদিকের কথায় ভরসা করে 'এমএলপিএম' নামধারী ওই ব্যক্তি। এরপর বিনুকে শিশুদের যৌন নীপিড়ন নিয়ে তৈরি করা টেলিগ্রাম গ্রুপ 'পুমাবাত্তা'-র সদস্য করে দেয়। ২০১৭-র ২২ নভেম্বর এই গ্রুপ তৈরি করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিয়ে যৌন ব্যাবসা, পর্দা ফাঁস করল ওয়ান ইন্ডিয়া

সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিয়ে যৌন ব্যাবসা, পর্দা ফাঁস করল ওয়ান ইন্ডিয়া

সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিয়ে যৌন ব্যাবসা, পর্দা ফাঁস করল ওয়ান ইন্ডিয়া

এরপরই ওই গ্রুপ থেকে বিভিন্ন স্ক্রিন শট সংগ্রহ করেন ওয়ান ইন্ডিয়ার সাংবাদিক বিনু ফালগুনান। 'এমএলএমপি' নামধারী ব্যক্তির তৈরি করা শিশুদের গ্রুপ থেকে সংগ্রহ করেন একাধিক ছবি। এরপর তিনি তিরুঅনন্তপুরম-এর ক্রাইম ব্রাঞ্চ-এর আইজিপি-র কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে 'এমএলপিএম' নামধারী ওই ব্যক্তির পরিচয়। জানা যায় শরাফ আলি নামে কেরলের মাল্লাপুরম জেলার বান্দুরের এক ব্যক্তি 'এমএলপিএম' নাম ধরে টেলিগ্রাম সোশ্যাল সাইটে যৌনতার এই গ্রুপগুলি খুলেছিল। আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে শরাফ-এর। বন্ধ করে দেওয়া হয়েছে তার সমস্ত যৌন গ্রুপগুলি। শরাফের বিরুদ্ধে পস্কো অ্যাক্টের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এছাড়াও যুক্ত করা হয়েছে আইটি অ্য়াক্ট-এর মামলা। জানা গিয়েছে শরাফ যৌন বিষয়ক অন্তত ৫টি গ্রুপ পরিচালনা করত। এছাড়াও সে টেলিগ্রাম-এ অন্তত ৫০টি গ্রুপের সদস্য ছিল। এই ৫০টি গ্রুপ থেকে সে তার নিজের যৌন বিষয়ক গ্রুপগুলিতে লোক আনত বলে পুলিশ জানতে পেরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+