মুখ্যমন্ত্রী থেকে মহারাষ্ট্রের সেবক, টুইটারের বায়ো বদল করলেন দেবেন্দ্র ফড়নবিশ
মুখ্যমন্ত্রী থেকে মহারাষ্ট্রের সেবক, টুইটারের বায়ো বদল করলেন দেবেন্দ্র ফড়নবিশ
সময়সীমা শেষের আগেই মহারাষ্ট্রে মঙ্গলবারই জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিবসেনা। মারাঠা নগরের মসনদে কে বসবে তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির পছন্দের তালিকায় প্রথম নামই ছিল দেবেন্দ্র ফড়নবিশের। কিন্তু সরকার কে গড়বে এই গেড়োঁতে ফেঁসে তাঁর আর দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া হল না তাঁর। তাই মানুষকে বিভ্রান্ত না করার উদ্দেশ্যে তিনি তাঁর টুইটারের বায়ো বদল করলেন।

এতদিন দেবেন্দ্র ফড়নবিশের টুইটার অ্যাকাউন্টের বায়োতে লেখা ছিল 'মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী’। কিন্তু মহারাষ্ট্রে চলা রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে তিনি বুধবারই তাঁর টুইটারের বায়ো বদলে দেন। পুরনো বায়োর পরিবর্তে তিনি নতুন বায়োতে লেখেন, 'মহারাষ্ট্রের সেবক’। প্রসঙ্গত, রাজ্যপাল ভগত সিং জানিয়েছেন যে বর্তমানে মহারাষ্ট্রের যা পরিস্থিতি তাতে কোনও পক্ষই সরকার গঠন করতে সক্ষম নয়। মঙ্গলবার দুপুরেই এই মতামত পেশ করে তিনি রাষ্ট্রপতি শাসনের জন্য দিল্লিতে প্রস্তাব পাঠান। গত ৮ নভেম্বরই ফড়নবিশ নিজের ইস্তফা পাঠিয়ে দেন রাজ্যপালের কাছে। তারপরই তিনি টুইটারের বায়ো বদল করে দেন। আগামী শনিবারই মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।












Click it and Unblock the Notifications