ভারতীয় বায়ুসেনা, নৌসেনা প্রধানদের নিয়ে চরম পদক্ষেপ কেন্দ্রের, নিরাপত্তায় নয়া নজির
ভারত পাকিস্তান দুই দেশের উত্তেজিত পরিস্থিতির মধ্যে ক্রমেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্রিয় সরকার। ভারতের নৌসেনা, বায়ুসেনার প্রধানদের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হল।
ভারত পাকিস্তান দুই দেশের উত্তেজিত পরিস্থিতির মধ্যে ক্রমেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্রিয় সরকার। ভারতের নৌসেনা, বায়ুসেনার প্রধানদের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হল। বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বিএস ধনওয়া ও নৌসেনা প্রধান সুনীল লনবার এবার থেকে জ্যাগ ক্যাটেগোরির নিরাপত্তা পেতে চলেছেন।

এই দুই প্রধানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে ও সাম্প্রতিক প্রেক্ষাপট নজরে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত এই পর্যায়ের নিরাপত্তা পেয়ে থাকেন। এবার তাঁর সঙ্গে বাকিরাও এই একই পরিমাণ নিরাপত্তা পাবেন। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারির দুপুরে দেশের ৪০ জন সিআরপিএফ সেনা জওয়ানকে আত্মঘাতী বিস্ফোরণে হত্যা করে পাকিস্তান আশ্রিত জইশ জঙ্গি আদিল দার। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি বদলাতে থাকে।
এদিকে, দেশের নিরাপত্তা বাড়াতে একাধিক রেলস্টেশনকে সতর্ক থাকবার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেনার জন্য যে খাবার যায়, তাতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই বিষক্রিয়া ঘটাবার চেষ্টা করছে বলেও শোনা যাচ্ছে। সেদিক থেকেও নিরাপত্তা বাড়ানো হয়েছে সেনার।












Click it and Unblock the Notifications