তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেন না, বাংলায় বিনিয়োগ করুন, শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর
সবদিক থেকে বদলে গিয়েছে বাংলা। বাংলায় এসে দেখুন, বিনিয়োগ করুন। মুম্বইয়ে শিল্পপতিদের সম্মেলনে দেশের তাবড় শিল্পপতিদের কাছে এমনটাই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সবদিক থেকে বদলে গিয়েছে বাংলা। বাংলায় এসে দেখুন, বিনিয়োগ করুন। মুম্বইয়ে শিল্পপতিদের সম্মেলনে দেশের তাবড় শিল্পপতিদের কাছে এমনটাই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে লগ্নিই এখন মুখ্যমন্ত্রীর কাছে সবথেকে জরুরি। সেই উলপক্ষেই মুম্বইয়ে শিল্পপতিদের সম্মেলনে যাওয়া। যার আয়োজক সংস্থা ইয়ম প্রেসিডেন্ট অর্গানাইজেশন। বুধবার শিল্পপতিদের সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জমির অভাব নেই। শিল্প গড়তে চাইলে ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি দেওয়া হবে। সামাজিক থেকে পরিকাঠামোগত, সব বিষয়েই রাজ্যের উন্নতি হয়েছে। সব দিক থেকেই রাজ্য বদলে গিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি মিথ্যে কথা বলেন না। বাংলায় গিয়ে দেখে, তারপরেই বিনিয়োগ করুন বলে শিল্পপতিদের কাছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগকারীদের সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের পাশাপাশি, স্বৈরতান্ত্রিক মনোভাবেরও অভিযোগ করেছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
সম্মেলনের মঞ্চ থেকে পূর্বতন বাম সরকারকেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাংলায় বনধ সংস্কৃতি অবলুপ্তি হয়েছে। রাজ্যে বিদ্যুতের অবস্থাও পূর্বতন বাম সরকারের আমল থেকে বাল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
বুধবার মুখ্য সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানির বাড়ি আন্টিলিয়ায় গিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি যাবেন সজ্জন জিন্দলের বাড়ি।












Click it and Unblock the Notifications