শ্রীলঙ্কার তামিলদের মানবিক সহায়তা দেওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী স্টালিন
শ্রীলঙ্কার তামিলদের মানবিক সহায়তা দেওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী স্টালিন
তিন দিনের সফরে দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্য সরকারকে শ্রীলঙ্কার তামিলদের মানবিক সহায়তা দেওয়ার অনুমতি চেয়েছেন স্টালিন৷ তিনি বলেন, দ্বীপ-দেশে অর্থনৈতিক সংকটের কারণে তাদের অনেকেই শ্রীলঙ্কা ছেড়ে সমুদ্রপথে তামিলনাড়ু আসছেন। স্ট্যালিন মোদির কাছে ১৪দফা দাবির সনদও হস্তান্তর করেন।

স্টালিন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গেও দেখা করেছেন। তবে শুধু সরকার পক্ষই নয় সঙ্গে বিরোধী নেত্রী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গেও একটি সংক্ষিপ্ত বৈঠক করেন৷ স্টালিনকে অভ্যর্থনা জানাতে সংসদ ভবনে ডিএমকে-এর অফিসে গিয়েছিলেন সোনিয়া। স্টালিন শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করবেন এবং দুজনে দিল্লির সরকারি স্কুল এবং মহল্লা ক্লিনিক পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।
দিল্লিতে থাকাকালীন স্টালিন আনুষ্ঠানিকভাবে গান্ধীদের সঙ্গেও দেখা করবেন। সোনিয়া স্ট্যালিনকে জানিয়েছেন যে তিনি 'ভানাক্কাম' (শুভেচ্ছা) জানাতে এসেছেন। শনিবার দিল্লিতে ডিএমকে সদর দফতরের উদ্বোধনের সময় স্টালিন এবং সোনিয়ার আবার দেখা হবে। মোদীর সঙ্গে সাক্ষাতের সময় স্টালিন তাঁকে বলেন যে, লঙ্কার অর্থনৈতিক সংকট তামিলদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করছে। তিনি আরও বলেন, সম্প্রতি এরকম ১৬ জন তামিলনাড়ুর উপকূলে পৌঁছেছেন। শ্রীলঙ্কায় জিনিসপত্রের সঙ্কটের কারণে তারা বিপদজনক ঝুঁকি নিয়ে তামিলনাড়ুতে যাত্রা করেছেন৷ তিনি জানিয়েছেন এটা শুরু এরকম আরও লোক আসতে পারে।












Click it and Unblock the Notifications