ইস্তফা দিলেন অতিশী, আমেরিকা থেকে মোদী ফিরলেই দিল্লির বুকে বিশাল শপথের অনুষ্ঠান

Delhi Chief Minister's Oath: বিজেপির দখলে রাজধানী। সংখ্যাগরিষ্ঠের থেকেও বেশি আসন পেয়ে 'ডবল ইঞ্জিন' সরকার গঠন হতে চলেছে সে রাজ্যে। শনিবার এই ফলাফল স্পষ্ট হতেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা (Atishi)। ১১ টার কিছু পরে রাজভবনে গিয়ে রাজ্যপালের (LG VK Saxena) কাছে ইস্তফা দেন তিনি।

এরপরেই দিল্লি বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। অন্যদিকে বিজেপির তরফেও সরকার গঠন নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। অন্যদিকে মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister's Oath) নাম নিয়ে চলছে চর্চা।

Atishi

  • Delhi Chief Minister's Oath: মুখ্যমন্ত্রী মুখ নিয়ে চর্চা

মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই দিল্লির বুকে লড়াই'য়ের ময়দানে নামে বিজেপি। ৭০ টি বিধানসভার মধ্যে বিজেপির দখলে ৪৮ টি আসন। ব্যাপক এই জয় (Delhi Chief Minister's Oath) পেতেই দিল্লিতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। একাধিক নাম আসলেও পুরো বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের উপরেই ছেড়েছে বিজেপি নেতারা। তবে জানা গিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত জয়ী বিধায়কদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। এর মধ্যেই আজ রবিবার দিল্লির সমস্ত জয়ী বিধায়কদের সঙ্গে দেখা করবেন জেপি নাড্ডা। যেখানে অমিত শাহেরও থাকার কথা আছে।

  • Delhi Chief Minister's Oath: মন্ত্রিসভা নিয়ে চর্চা চলছে

শুধু মুখ্যমন্ত্রী মুখ নয়, মন্ত্রী কারা (Delhi Chief Minister's Oath) হবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা কপিল মিশ্রকে দিল্লির নতুন মন্ত্রিসভায় মন্ত্রী করা হতে পারে। অন্যদিকে রেখা গুপ্তার নামও সামনে আসছে। শুধু তাই নয়, জনকপুরীর বিধায়ক আশিস সুদের নামও বিবেচনা করা হচ্ছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রবিবার এবং আগামী কয়েকদিনও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। আর তা চূড়ান্ত হলেই শপথের দিন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

  • Delhi Chief Minister's Oath: কবে শপথের অনুষ্ঠান

ফ্রান্স এবং আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর সেরে প্রধানমন্ত্রী ফেরার পরেই দিল্লির বুকে শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ১৩ ফেব্রিয়ারির পরেই রাজধানীর বুকে শপথ অনুষ্ঠান হবে বলেই খবর। অন্যদিকে ২৭ বছর পর দিল্লির মসনদে সরকার গঠন করবে বিজেপি। আর তাই শপথের অনুষ্ঠাকে দেশের মানুষের সামনে গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরতে চায় শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি এনডিএ-র সমস্ত বিশিষ্ট নেতারা উপস্থিত থাকতে পারেন। শপথ অনুষ্ঠানের মাধ্যমে শক্তি দেখাতে চায় বিজেপি (Delhi Chief Minister's Oath) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+