মোদীর নমামী গঙ্গা প্রকল্পের বৈঠকে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দূষণে বিপর্যস্ত গঙ্গার হারানো 'যৌবন’ ফিরিয়ে আনতে 'নমামী গঙ্গা' প্রকল্পের সূচনা করেছিলেন কেন্দ্রীয় সরকার। সেই মতোই শনিবার সেই নমামী গঙ্গা প্রকল্পের কাজকে খতিয়ে দেখার জন্য একদিনের কানপুর সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের, খবর ন্যাশনাল গঙ্গা কাউন্সিল বা এনজিসির প্রথম সভায় পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বারো জন কেন্দ্রীয় মন্ত্রীকে ডেকে পাঠান প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

নমামী গঙ্গা প্রকল্পের কতটা অগ্রগতি হয়েছে তা যাচাই করতেই কানপুরে গঙ্গার তীরে স্বয়ং উপস্থিত হন প্রধানমন্ত্রী। গোমুখ থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার গতিপথটি অত্যধিক দূষণের কারণে দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছে। এই অত্যধিক দূষণের কারণ হিসেবে কানপুরের নদী-কেন্দ্রিক শিল্প গুলিকেই দায়ী করা হচ্ছে।
তবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দু'টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এনজিসির প্রথম সভায় আমন্ত্রিত থাকলেও এই সবাই উপস্থিত থাকার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি কেউই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় উপস্থিত থাকা নিয়ে কোনও সদর্থক জবাব দেননি পাশাপাশি ঝাড়খণ্ডের রঘুবর দাসও রাজ্য নির্বাচনের ব্যাপারে ব্যস্ত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন।
দেশজুড়ে গঙ্গা সংরক্ষণের জন্য ইতিমধ্যেই প্রায় ২০,০০০ কোটি টাকা ব্যয় হয়ে গেলেও নমামী গঙ্গার প্রকল্পটি প্রত্যাশিত ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। কানপুরে এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নমামী গঙ্গা প্রকল্পের আগামী বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করবেন বলে জানা গেছে।












Click it and Unblock the Notifications