Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুপ্রিম কোর্টে তাঁর উত্তরসূরি কে? প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচারপতি

পরিবর্তন হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। অবসর নেবেন এতদিন এই পদে থাকা উদয় উমেশ ললিত। তার মেয়াদ শেষ হতে চলেছে। এরপরে কে বসবেন এই পদে? জানা যাচ্ছে উদয় উমেশ ললিত বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছেন। এই যে নাম প্রস্তাবের বিষয়টি সেটি বিচারপতি উদয় উমেশ ললিত করেন শীর্ষ আদালতের একটি বিশেষ বৈঠকে।

যদি উদয় উমেশ ললিতের কথা মেনে ডি.ওয়াই চন্দ্রচূড়ই এই পদে বসেন তাহলে তিনি হবেন দেশের সর্বোচ্চ আদালতের ৫০তম প্রধান বিচারপতি। তিনি এই পদে বসবেন ৯ নভেম্বর। এই পদে তিনি বহাল থাকবেন এর পর থেকে আগামী দুই বছরের কিছু বেশি সময়।

নবীকে নিয়ে বিতর্ক

নবীকে নিয়ে বিতর্ক

সম্প্রতি নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতারের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে।

 সতর্কতার প্রয়োজন

সতর্কতার প্রয়োজন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি রবীন্দ্র ভাট ও বিচারপতি পিএস নরসিমার একটি বেঞ্চ শুক্রবার এই আবেদন খারিজ করে দেয়। জানানো হয়, এর প্রভাব সুদূর প্রসারী। তাই এই ধরনের নির্দেশিকা জারি করার আগে সতর্কতার প্রয়োজন।

 ইউইউ ললিত কী বলেছিলে সেই সময়ে?

ইউইউ ললিত কী বলেছিলে সেই সময়ে?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, 'এই আবেদন অত্যন্ত সহজ শোনাতে পারে। কিন্তু আবেদন বাস্তবায়িত করলে এর প্রভাব পড়বে সুদূর প্রসারী। তাই ধরনের নির্দেশিকা জারি করার আগে সব সময় আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা এই আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেব।' জানা গিয়েছে, আইনজীবী চাঁদ কোরেশীর মাধ্যমে আইনজীবী আবু সোহেল এই মামলা দায়ের করেছিল। পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তে জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন আইনজীবী। প্রসঙ্গত, বেসরকারি একটি টেলিভিশনের বিতর্কে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপর থেকেই দেশে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। দেশের একাধিক জায়গায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

 এফআইআর

এফআইআর

প্রসঙ্গত জুলাই মাসে নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা এফআইআর সম্পর্কে প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, বিজেপির প্রাক্তন এই নেত্রীর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। দেশের বিভিন্ন জায়গায় দায়ের করা এফআইআর বর্তমানে দিল্লি পুলিশের অধীনে। জুলাই মাসে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেই উত্তপ্ত হয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্ত। একাধিক জায়গায় অশান্তির সৃষ্টি হয়। কোথাও কোথাও সেই বিক্ষোভ হিংসার আকার ধারণ করে। প্রাণহানীর মতো ঘটনা ঘটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+