মোদীর নেতৃত্বাধীন সিবিআই-এর নিয়োগ কমিটি! কারণ জানিয়ে সরলেন প্রধান বিচারপতি
সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ভবিষ্যত নিয়ে নিয়োগ কমিটির বৈঠকে তিনি থাকবেন না। জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ভবিষ্যত নিয়ে নিয়োগ কমিটির বৈঠকে তিনি থাকবেন না। জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অলোক বর্মাকে পদে ফেরানোর পর এক সপ্তাহের মধ্যে নিয়োগ কমিটির বৈঠকের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সর্বোচ্চ আদালত পদে ফেরায় অলোক বর্মাকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, তাঁর বদলে বিচারপতি একে সিক্রি বৈঠকে থাকবেন।

সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ভবিষ্যত নিয়ে নিয়োগ কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এই কমিটিতে রয়েছেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে। এছাড়াও বৈঠকে থাকেন প্রধান বিচারপতি কিংবা তাঁর মনোনীত কোনও ব্যক্তি।
সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে এবং বিচারপতি সিক্রি অলোক বর্মার উত্তরসূরি বাছতে বৈঠকে বসবেন। কেননা ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন অলোক বর্মা।
জানা গিয়েছে, প্রধান বিচারপতিই অলোক বর্মাকে ফেরাতে নির্দেশ দিয়েছিলেন। ফলে তার ভবিষ্যত নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার শরিক হতে চিনি চান না। তাই কমিটি থেকে সরে গিয়ে নিজের জায়গায় বিচারপতি সিক্রিকে নির্বাচিত করেছেন।
২০১৮-র ২৩ অক্টোবর তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সব ক্ষমতা কেড়ে নিয়ে তাঁকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। সিল করে দেওয়া হয়েছিল তাঁর অফিস। অ্যাডিশনাল এম নাগেশ্বর রাওকে সিবিআই-এর অন্তর্বর্তী প্রধান করে বসানো হয়েছিল।
কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অলোক বর্মা। নিজের দুই বছরের কার্যকালের মেয়াদের কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটিই যে তাঁকে অপসারণ করতে পারে, তাও সুপ্রিম কোর্টে করা আবেদনে জানিয়েছিলেন অলোক বর্মা। ৩১ জানুয়ারি বর্মা কার্যকাল শেষ হওয়ার কথা। কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পদে ফিরে বুধবার কাজে যোগ দিয়েছেন বর্মা। সিবিআই-এর দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা রাকেশ আস্থানাও কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি এখনও ছুটিতেই আছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications