আইবির সতর্কতা! মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিরাপত্তা বাড়ল বহু গুণ

উনিশ এপ্রিল থেকে পয়লা জুনের মধ্যে সাত দফায় নির্বাচন। তারপর চার জুন ফল ঘোষণা। গুরুত্বপূর্ণ এই সময়ে মুখ্য নির্বাচন কমিশনারের নিরাপত্তা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রের খবর, তাঁকে জেড শ্রেণির নিরাপত্তা দেওয়া হয়েছে।

পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের প্রায় ৪০-৪৫ জনকে এব্যাপারে দায়িত্ব দিয়েছে। সূত্রের খবর. ইতি মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার হুমকি পেয়েছেন। আইবি এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেয়। যার জেরে সিইসি রাজীব কুমারের জন্য আরও কড়া নিরাপত্তার সুপারিশ করা হয়েছিল।

Rajiv Kumar

দেশে সর্বোচ্চ নিরাপত্তা হল এসপিজি। তারপরে Z+, তারপরেই রয়েছে Z ক্যাটেগরি। জেড ক্যাটে়গরির নিরাপত্তায় কমান্ডো ও পুলিশ মিলিয়ে ২২ জন থাকেন। সারা দেশের অনেক সেলিব্রিটি থেকে রাজনৈতিক নেতা এই নিরাপত্তা পেয়ে থাকেন।

জানা গিয়েছে, সিইসি সারা দেশের যেখানেই যাবেন, সশস্ত্র কমান্ডোরা তাঁর সঙ্গে থাকবেন। রাজীব কুমার ১৯৮৪ ব্যাচের আইএএস অপিসার। তিনি দেশের ২৫ তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ২০২২-এর ১৫ মে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার আগে ২০২০-র পয়লা সেপ্টেম্বর অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+