Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন করাতে প্রস্তুত কমিশন, বাংলা বিহার সীমান্তে বাড়ল নিরাপত্তা
Lok Sabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন। এখনও দিন ঘোষণা হয়নি। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহে দিন ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা। আর এই জল্পনার মধ্যেই ২০১৪ লোকসভা নির্বাচন করতে কমিশন সম্পূর্ণ ভাবে তৈরি বলে স্পষ্ট করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সমস্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। ২০১৪ সালের লোকসভা (Lok Sabha Election 2024) এবং বিধানসভা নির্বাচন করতে কমিশন সম্পূর্ণ ভাবে তৈরি বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নির্বাচনের দিন ঘোষণা না হলেও গত কয়েকমাস আগে থেকেই ময়দানে নেমে পড়েছে কমিশন। বিশেষ করে সুষ্ঠ ভাবে ভোট করাতে যে প্রস্তুতি দরকার তা নিতে শুরু করেছে। এই মর্মে গোটা দেশজুড়ে ৩ হাজারেরও বেশি কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে কমিশন। যার মধ্যে ৯০০ এরও বেশি কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে বাংলার জন্য। বাংলার আইনশৃঙ্খলা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন কমিশন।
আর সেদিকে তাকিয়ে এখন থেকেই কমিশন প্রত্যেকদিনের আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে। প্রতিটি জেলায় আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট চেযেছে নির্বাচন কমিশন। কোনও জায়গায় যদি আইন-শৃঙ্খলার অবনতি হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট পাঠাতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।
অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচন তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলা বিহার সীমান্তে নাকা চেকিং। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত ইসলামপুরের পুুঠিয়া মরে চলছে নাকা চেকিং। এদিন ইসলামপুর থানার আইসি নেতৃত্বে নাকা চেকিংয়ের এর মধ্যে দিয়ে ওই পথ দিয়ে চলা প্রতিটি ছোটো বড় গাড়ি তল্লাশি চালাই পুলিশকর্মীরা।
#WATCH | Chief Election Commissioner Rajiv Kumar says, " ...We are fully prepared to conduct 2024 Parliamentary elections and state Assembly elections. All the preparations are almost complete" pic.twitter.com/558LkXUgXm
— ANI (@ANI) February 17, 2024
কার্যত লোকসভা নির্বাচনের আগে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও দুষ্কৃতী দৌরাত্ম নিয়ন্ত্রণ রাখতে এই নাকা চেকিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই পথ দিয়ে কোনো অবৈধ কোন জিনিস পারাপার হচ্ছে কিনা তা সুনিশ্চিত করে জেলা পুলিশ কর্মীরা।
পুলিশ সূত্র খবর আগামী দিনে এই ধরনের নাকা চেকিং আরও চলবে। বিভিন্ন রাস্তায় এই তল্লাশি অভিযান আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। অন্যান্য জেলাতেও পুলিশের তরফে অভিযান আরও বাড়ানো হবে বলেও জানা গিয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications