চিদাম্বরমের ১০৬ দিনের কারাবাস প্রতিহিংসামূলক ছিল, টুইট রাহুল গান্ধীর

চিদাম্বরমের ১০৬ দিনের কারাবাস প্রতিহিংসামূলক ছিল, টুইট রাহুল গান্ধীর

আইএনএক্স–মিডিয়া অর্থ নয়ছয় মামলায় স্বস্তি পেলেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। ১০৬দিন জেলে থাকার পর তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ প্রসঙ্গে জানান যে চিদাম্বরমের ১০৬দিনের কারাবাস প্রতিহিংসামূলক ও প্রতিশোধ নেওয়ার মাধ্যম ছিল।

চিদাম্বরমের ১০৬ দিনের কারাবাস প্রতিহিংসামূলক ছিল, টুইট রাহুল গান্ধীর


বিচারপতি আর বানুমতির নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ বুধবার চিদাম্বরমের জামিন মঞ্জুর করেন। ৭৪ বছরের কংগ্রেস নেতা এ বছরের ১২ আগস্ট থেকে জেল হেফাজতে ছিলেন। তাঁকে আইএনএক্স–নিডিয়া মামলায় সিবিআই গ্রেফতার করেছিল। ১৬ অক্টোবর তাঁকে ইডি একই মামলায় ফের গ্রেফতার করে। জেলে থাকাকালিনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

এর ওপর ভিত্তি করে চিদাম্বরম সুপ্রিম কোর্টে জামিনের আবেদনও জানান। রাহুল গান্ধী এদিন টুইট করে বলেন, '‌মিঃ পি চিদাম্বরমের ১০6 দিনের কারাবাস ছিল প্রতিহিংসাপূর্ণ এবং প্রতিশোধমূলক। আমি আনন্দিত যে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। আমি বিশ্বাস করি যে তিনি নিরপেক্ষ বিচারে নিজের নির্দোষতা প্রমাণ করতে সক্ষম হবেন।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+