সেই তিহার জেলেই ঠাঁই হচ্ছে চিদাম্বরমের, বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের

চেষ্টা করেও আটকানো গেল না, সেই তিহার জেলেই যেতে হচ্ছে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। দাগী আসামিদের সঙ্গেই এখন দিন যাপন করতে হবে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলার অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন

চেষ্টা করেও আটকানো গেল না, সেই তিহার জেলেই যেতে হচ্ছে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। দাগী আসামিদের সঙ্গেই এখন দিন যাপন করতে হবে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলার অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। সিবিআইয়ের বিশেষ আদালত দুর্নীতি মামলায় চিদাম্বরমকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

তিহার জেলে চিদাম্বরম

তিহার জেলে চিদাম্বরম

অবশেষে তিহার জেলেই ঠাঁই হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। কয়েকদিন আগে সু্প্রিম কোর্টে এই তিহার জেলে না যেতে চেয়েই আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। বিচাপতিদের বেঞ্চ জানিয়েছিল কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতাশালী বলেই তাঁকে তিহারে রাখা যাবে না। গৃহবন্দি রাখতে হবে এই ভাবনা ঠিক নয়।

সিবিআই হেফাজত থেকে বিচার বিভাগীয় হেফাজত

সিবিআই হেফাজত থেকে বিচার বিভাগীয় হেফাজত

সিবিআইয়ের বিশেষ আদালত আজ তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। এতোদিন সিবিআই হেফাজতে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরের গেস্ট হাউসে ছিলেন চিদাম্বরম। সেখানেই সিবিআইয়ের আধিকারিকরা তাঁকে জেরা করছিলেন।

 এবার ইডির নিশানায় চিদাম্বরম

এবার ইডির নিশানায় চিদাম্বরম

নতুন করে ইডির খাঁড়া ঝুলছে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর উপর। আজই সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে তাঁর আগাম জামিনের আবেদন। কাজেই এখন ইডির গ্রেফতারিতে আর বাঁধা রইল না।

চিদাম্বরমকে তিহার জেলের রাখা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। উদ্দেশ্য প্রণোদিক ভাবেই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে বসে অভিযোগ করেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+