তিহার জেলে থাকতে চান না, আদালতের কাছে আবেদন চিদাম্বরমের

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ছিলেন এক সময়, তিনি থাকবেন তিহার জেলে দাগী আসামীদের সঙ্গে। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না আইএনএক্স মিডিয়া মামলার অন্যতম অভিযুক্ত পি চিদাম্বরম।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ছিলেন এক সময়, তিনি থাকবেন তিহার জেলে দাগী আসামীদের সঙ্গে। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না আইএনএক্স মিডিয়া মামলার অন্যতম অভিযুক্ত পি চিদাম্বরম। সুপ্রিম কোর্টে তাই তিহার জেলে যাতে তাঁকে রাখা না হয় তার আবেদন জানিয়েছেন তিনি।

তিহার নয় গৃহবন্দি থাকতে চান চিদাম্বরম

তিহার নয় গৃহবন্দি থাকতে চান চিদাম্বরম

তিহার জেলে কিছুতেই নয়। তার চেয়ে বরং গৃহবন্দি করে রাখা হোক তাঁকে। সুপ্রিম কোর্টে সোমবার এমনই আবেদন জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। আদালতে এই দাবিতে তাঁর হয়ে সওয়াল করেন কপিল সিবল। গত ২১ অগস্ট থেকে সিবিআই হেফাজতে রয়েছেন চিদাম্বরম। এই সময়ে দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারের একটি গেস্ট হাউসে রাখা হয়েছে তাঁকে। সেখানে আরও নিরাপত্তার দাবি জানিেয়ছেন সিবল।

ফের সিবিআই হেফাজতে চিদাম্বরম

ফের সিবিআই হেফাজতে চিদাম্বরম

আগামী বৃহস্পতিবার পর্যন্ত ফের চিদাম্বরমকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গত ২১ অগস্ট থেকে লাগাতার তঁকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করা হচ্ছে। তবে আপাতত ইডির গ্রেফতারির হাত থেকে রেহাই পেয়েছেন তিনি। তারপরেই তিহার জেলে থাকাপ আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান চিদাম্বরম।

আদালতে খারিজ আবেদন

আদালতে খারিজ আবেদন

বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ খারিজ করে দেয় আবেদন। কপিল সিবলের সওয়ালের প্রেক্ষিতে বিচাপতিরা জানান কেবল মাত্র রাজনৈতি বন্দি বলে তাঁতে গৃহবন্দি থাকার সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, চিদাম্বরমের উচিত ছিল সিবিআই আদালতে এই নিয়ে কথা বলা। কারণ সেখানেই তাঁর হেফাজতের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আপাতত সিবিআই হেফাজতে সিবিআই হেডকোয়ার্টারেই রয়েছেন তিিন। সেখানকার গেস্ট হাউসে রেখে তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। আপাতত েয হেফাজত থেকে মুক্তি মিলবে না সেকথা বুঝতে পেরেই আগে থাকতে শীর্ষ আদালতে গৃহবন্দি থাকার আবেদন জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+