করোনা মোকাবিলায় মোদীর পাশে দাঁড়ালেন চিদাম্বরম
করোনা মোকাবিলায় মোদীর পাশে দাঁড়ালেন চিদাম্বরম
করোনা ভাইরাস নিয়ে একেরপর এক জরুরি পদক্ষেপ নিয়ে চলেছে মোদী সরকার। প্রবল বিরোধী হলেও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সেই মোদীকে সমর্থন জানালেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি জানিয়েছেন এই মুহূর্তে মোদীর পাশে থাকা আমার কর্তব্য। এবং আমি সেটা করব।

মোদীকে সমর্থন চিদাম্বরমের
করোনা মোকাবিলায় প্রায় গোটা দেশই লকডাউন হওয়ার পথে। পশ্চিমবঙ্গ সহ দেশের ৭৫ জেলা লকডাউন করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে অত্যাবশ্যকীয় সামগ্রির দোকান সব খোলা থাকবে। চিদাম্বরম মোদীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন আগামি সপ্তাহ দুয়েক দেশের সব শহর লকডাউন করে দেওয়া উচিত। মোদী তাঁর প্রবল প্রতিপক্ষ হলেও এই বিষয়ে তিনি মোদীর পাশে থাকবেন বলে জানিয়েছেন।

অর্থনীতি নিয়ে উদ্বেগ
কোভিড-১৯-র কারণে দেশের যে আর্থিক সংকট তৈরি হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। এই ধাক্কায় কর্মসংকট তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কারণ ক্ষতির ধাক্কা সামলাতে একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করবে। অনেক অস্থায়ী কর্মীর চাকরি যাবে। উৎপাদন কমায় কর্মহীন হয়ে পড়বেন বহু শ্রমিক। সরকার আগে থেকে পদক্ষেপ করলে এই পরিস্থিতির মুখে পড়তে হত না বলে অভিযোগ করেছেন তিনি।

কিষাণ প্রকল্পে অনুদান বৃদ্ধির দাবি
পি চিদাম্বরম বলেছেন এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষকরা। সেকারণে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আর্থিক অনুদান ১২ হাজার টাকা েথকে বাড়িয়ে দ্বিগুণ করার দাবি জানিয়েছেন তিনি। এই আর্থিক সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়বে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরেই। যদিও মোদী সরকার পরিস্থিতি মোকাবিলায় ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্ট গঠন করেছেন।












Click it and Unblock the Notifications