জামিনের আর্জি খারিজ, ফের সিবিআই হেফাজতে চিদাম্বরম
আগেই সুপ্রিম কোর্টে নাকোচ করে দিয়েছিল চিদাম্বরমের আবেদন। এবার সিবিআইয়ের বিশেষ আদালতও তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন। ৩০ অগাস্ট পর্যন্ত ফের সিবিআই হেফাজরে রাখারই নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।
আগেই সুপ্রিম কোর্টে নাকোচ করে দিয়েছিল চিদাম্বরমের আবেদন। এবার সিবিআইয়ের বিশেষ আদালতও তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন। ৩০ অগাস্ট পর্যন্ত ফের সিবিআই হেফাজরে রাখারই নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আজই শেষ হয়েছিল তাঁর সিবিআই হেফাজত।

কিন্তু তাঁকে হেফাজতে রেখে আরও জেরা করতে চান বলে আদালতকে জানান সিবিআইয়ের আইনজীবীরা। চিদাম্বরম জামিনের জন্য আবেদন জানালেও সেটা খারিজ করে দেন বিচারপতি।
আদালতের এই সিদ্ধান্তই বুঝিয়ে দিচ্ছে সহজে রেহাই মিলবে না চিদাম্বরমের। আইএনএস্ক মিডিয়া মামলায় তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এই মামলায় জড়িত রয়েছে তাঁর ছেলেও। আপাতত চিদাম্বরমকে টার্গেট করেই এগোচ্ছে সিবিআই। সিবিআইয়ের বিশেষ আদালতে কোনওভাবেই জামিনের আবেদনে আমল দেয়নি। কাজেই আরও কয়েকদিন সিবিআই হেফাজতেই কাটাতে হবে চিদম্বরমকে।












Click it and Unblock the Notifications