আদালতে পেশ চিদাম্বরম, জামিনের আবেদন জানালেন আইনজীবীরা

কী হতে চলেছে আদালতে আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। কিন্তু তার আগে উ‌ৎকণ্ঠার শেষ নেই রাজনৈতিক মহলে।

কী হতে চলেছে আদালতে আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। কিন্তু তার আগে উ‌ৎকণ্ঠার শেষ নেই রাজনৈতিক মহলে। পর পর সাতবারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতো পদমর্যাদার একজন ব্যক্তিকে কী সহজে জেল হেফাজত দিতে পারবে সিবিআইয়ের বিশেষ আদালত।

আদালতে পেশ চিদাম্বরম, জামিনের আবেদন জানালেন আইনজীবীরা

জামিনের আবেদন করেছেন আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত পালানিয়াপ্পান চিদাম্বরম। কপিল সিব্বলরা সিবিআইয়ের বিরোধিতায় আদালতে সরব হন। আপাতত সিবিআই হেফাজতে তার জেরা চললেও আইনি পথে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পেশ করতে হতো। সেটাই সিবিআই করেছে।

আদালতে পেশ করার পর সিবিআইয়ের বিশেষ আদালত যদি তাঁকে জেল হেফাজত বা সিবিআই হেফাজত দেয় তাহলে সঙ্গে সঙ্গে সেকথা রাজ্যসভার চেয়ারম্যানকে জানাতে হবে। কারণ এখনও তিনি রাজ্যসভার সাংসদ। কাজেই রাজ্যসভার চেয়ারম্যানের অনুমতি ছাড়া চিদাম্বরমকে জেল হেফাজতের নির্দেশ দিতে পারবে না সিবিআইয়ের বিশেষ আদালত।

আর এই সুযোগটি নেওয়ার অপেক্ষায় রয়েছেন চিদাম্বরমের আইনজীবীরা। ইতিমধ্যেই তাঁরা জামিনের আবেদন জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এক্ষেত্রে জামিন পাওয়ার সম্ভাবনা বেশিই রয়েছে। কারণ একবার গ্রেফতার হওয়ার পর জামিন অনায়াসেই পাওয়া যাবে বলে মনে করছেন আইনজীবীরা।

কারণ অন্তর্বর্তী জামিনের আবেদন সহজে খারিজ করা গেলেও গ্রেফতারির পর জামিনের আবেদন সহজে খারিজ করা যায় না। এক্ষেত্রে অবশ্য সিবিআইয়ের আইনজীবীরা দাবি জানাতে পারেন চিদাম্বরম তদন্তে সহযোগিতা করছেন না। কিন্তু সিবিআইয়ের সেই দাবি কতটা ধোপে টিকবে সেটা দেখার বিষয। কাজেই আদালতে পেশ করার পরে জামিন পাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে চিদাম্বরমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+