Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিবিআইয়ের হাতে গ্রেফতার চিদাম্বরম

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়ির বাইরে নোটিশকে অবৈধ বলে জানালেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং খুরানা। তিনি সিবিআইয়ের কাছে অনুরোধ জানালেন।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়ির বাইরে নোটিশকে অবৈধ বলে জানালেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং খুরানা। তিনি সিবিআই-কে ওই নোটিশ প্রসঙ্গে লিখেছেন, যে নোটিশের অধীনে চিদম্বরমজিকে দু-ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে, তা আইনের বিধান উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত অপেক্ষার আর্জি জানান।

আইএনএক্স মামলায় সিবিআইকে অনুরোধ চিদম্বরমের আইনজীবীর

আইএনএক্স মামলায় গ্রেফতারির মুখে দাঁড়িয়ে প্রাক্তন অর্থমন্ত্রী, দেখুন লাইভ আপডেট

Aug 21, 2019, 11:58 pm IST

বুধবার সন্ধ্যারাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন পি চিদাম্বরম।
Aug 21, 2019, 2:28 pm IST

বৃহস্পতিবার চিদম্বরম মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে, আজ নয়। ফলে আজকের মতো রক্ষাকবচ পেলেন না প্রাক্তন অর্থমন্ত্রী।
Aug 21, 2019, 1:36 pm IST

চিদাম্বরমের স্পেশাল লিভ পিটিশনে ভ্রান্তি, সংকট বাড়ছে আরও।
Aug 21, 2019, 12:32 pm IST

ই়ডিও ক্যাভিয়েট দাখিল করল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে শুনানি আটকাতে আসরে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই, ইডিও।
Aug 21, 2019, 12:30 pm IST

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল সিবিআই। চিদম্বরমের আগাম জামিনের শুনানি আটকাতে আসরে সিবিআইের আইনজীবীরা।
Aug 21, 2019, 11:43 am IST

সিনিয়র আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পি চিদাম্বরমের জামিনের আবেদন উল্লেখ করতে পারেননি। কারণ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ-বিচারক অযোধ্যা নিয়ে শুনানি শুরু করেছেন।
Senior lawyer Kapil Sibal couldn't mention his urgent listing of P Chidambaram's plea before CJI, as 5-judge Constitution bench of the Supreme Court, headed by Chief Justice of India (CJI) Ranjan Gogoi, commences day-to-day hearing on Ayodhya case
Aug 21, 2019, 10:52 am IST

সুপ্রিম কোর্টের বিচারপতি এনবি রামানা চিদন্বরমের আগাম জামিনের আবেদন পাঠালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে।
Aug 21, 2019, 10:50 am IST

চিদম্বরমের সমর্থনে তিন দুঁদে আইনজীবী কপিল সিব্বাল, সলমন খুরশিদ ও বিবেক তনখা কোর্ট রুমে প্রবেশ করেছেন।
Aug 21, 2019, 10:18 am IST

স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হল সুপ্রিম কোর্টে। দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজের বিরুদ্ধে শীর্ষ আদালতে চিদম্বরমের আর্জি।
Aug 21, 2019, 9:54 am IST

চিদম্বরমের বিরুদ্ধে সিবিআইয়ের ভূমিকার কড়া সমালোচনা সলমন খুরশিদের।
Aug 21, 2019, 9:52 am IST

চিদম্বরমের জন্য তিন দুঁদে আইনজীবী নামাল কংগ্রেস। কপিল সিব্বল, সলমন খুরশিদ ও অভিষেক মনু সিংভি সওয়াল করবেন চিদম্বরমের সমর্থনে।
Aug 21, 2019, 9:51 am IST

সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টে শুনানি আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে চিদম্বরমের আগাম জামিনের আবেদনের।
Aug 21, 2019, 9:49 am IST

সিবিআইকে তোপ দেগে চিদম্বরমের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা। দিলেন অভয়বাণী। সবাই মিলে লড়াইয়ের বার্তা প্রিয়াঙ্কার।
Aug 21, 2019, 9:47 am IST

চিদম্বরমজির পিছনে কাপুরুষের মতো পড়ে রয়েছে সিবিআই। ফল যাই হোক লড়াই চলবে। সত্যের জন্য এ লড়াই। এ লড়াই চালিয়েে যাবে কংগ্রেস।
Aug 21, 2019, 9:43 am IST

চিদম্বরমের পাশে পুরো কংগ্রেস দল। প্রিয়াঙ্কার টুইট নিশানা সিবিআইকে।
Aug 21, 2019, 9:42 am IST

দফায় দফায় হানা চিদম্বরমের বাড়িতে। সকালেও হানা দিল সিবিআই। কোথায় গা ঢাকা দিয়েছেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার? হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Aug 21, 2019, 9:34 am IST

চিদম্বরমের দিল্লির বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে যায় সিবিআইয়ের তদন্তকারী দলটি। এদিনও চিদম্বরমের দেখা মেলেনি।
Aug 21, 2019, 9:31 am IST

সিবিআইয়ের একটি দল বুধবার সকালে চিদম্বরমের বাড়িতে যায়। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন খারিজ হয়ে যাওয়ার পর এটি সিবিআইয়ের দ্বিতীয় অভিযান।
Aug 21, 2019, 8:43 am IST

চিদাম্বরমের আইনজীবীর দাবি, চিদম্বরমজির সম্পূর্ণ আস্থা রয়েছে আইনের উপর। তাই তিনি আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর আগাম জামিন চেয়ে ২০ আগস্টই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
Aug 21, 2019, 8:43 am IST

আইনজীবী অর্শদীপ সিং খুরানা নোটিশ প্রসঙ্গে লিখেছেন, যে নোটিশের অধীনে চিদম্বরমজিকে দু-ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে, তা আইনের বিধান উল্লেখ করতে ব্যর্থ হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+