বাজেট পেশের সময়ও নরেন্দ্র মোদীকে খোঁচা চিদম্বরমের

কিছুদিন আগে একটি জনসভা ভাষণ দেওয়ার সময় বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেছিলেন, "দিল্লিতে এখন অর্থমন্ত্রীর কুর্সিতে এখন পুনর্গণনামন্ত্রী বসে আছেন। কীভাবে দেশকে আর্থিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে হয়, জানেন না। আর জানবেনই বা কী করে! রাস্তায় নেমে কঠোর পরিশ্রম করলে এ সব জানা যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলেই হয় না।"
একে মন্ত্রী পদকে কটাক্ষ, তায় আবার কুলীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে তাচ্ছিল্য! ব্যাপারটা যে তিনি আদৌ হজম করেননি, বুঝিয়ে দিয়েছেন চিদম্বরম। বাজেট ভাষণের সময় বলেছেন, "কঠোর পরিশ্রম কাকে বলে, সেটা নিয়ে কারও টিপ্পনী শুনতে আমি রাজি নই। কঠোর পরিশ্রমের মূল্য আমাকে শিখিয়েছেন আমার মা, আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।" তাঁর এই কথার সঙ্গে সঙ্গে বিরোধী বেঞ্চ থেকে হইচই জুড়ে দেন বিজেপি সাংসদরা। হট্টগোল বাড়ার ভয়েই সম্ভবত আর বিতর্ক বাড়াননি তিনি। ফিরে আসেন মূল বাজেট ভাষণে। বিরোধীদের চেঁচামেচির জবাবে পাল্টা চিৎকার শুরু করেন কংগ্রেস সাংসদরাও। শেষে লোকসভার স্পিকার মীরা কুমার দু'পক্ষকে বুঝিয়ে শান্ত করেন।
প্রসঙ্গত, চিদম্বরমকে 'পুনর্গণনামন্ত্রী' বলার কারণ হল, তিনি ২০০৯ সালের লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন। পরে নির্বাচন কমিশনের নির্দেশে পুনর্গণনা হয়। সেই পুনর্গণনায় জিতে তিনি সাংসদ হয়েছিলেন। ওই ঘটনায় কারচুপির অভিযোগ উঠলেও তা পাত্তা দেননি চিদম্বরম।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications