সুপ্রিম কোর্টে ভাগ্য ঝুলে চিদাম্বরমের, আগাম জামিনের অপেক্ষার মধ্যেই ইডির লুকআউট নোটিশ
আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় পি চিদাম্বরমের আগাম জামিনের আবেদন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে তুলতেই পারলেন না আইনজীবী কপিল সিব্বাল।
আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় পি চিদাম্বরমের আগাম জামিনের আবেদন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে তুলতেই পারলেন না আইনজীবী কপিল সিব্বাল। ফলে একদিকে সুপ্রিম কোর্টে যেমন ধাক্কা খেলেন চিদম্বরম, অন্যদিকে সিবিআইয়ের পর ইডিও লুক আউট নোটিশ জারি করল চিদাম্বরমের বিরুদ্ধে।

দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন খারিজ হয়ে যাওয়ার পর বুধবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়। সেটি প্রথম বিচারপতি রামান্নার এজলাসে ওঠে। তিনি তা প্রধান বিচারপতির এজলাসে পাঠিয়ে দেন। কিন্তু প্রধান বিচারপতির এজলাসে অযোধ্যা মামলা চলায় দুপুর পর্যন্ত মামলাটি তুলতেই পারলেন না কপিল সিব্বাল।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই মামলাটির শুনানির সময় নির্ধারণ করবেন। দুপুর একটার পর এই মামলার শুনানি হতে পারে। চিদাম্বরমের হয়ে সওয়াল করতে তাই সুপ্রিম কোর্টে অধীর প্রতীক্ষায় থাকতে হচ্ছে তিন দুঁদে আইনজীবীকে। এদিন সুপ্রিম কোর্ট থেকে জয় ছিনিয়ে আনতে মরিয়া চিদম্বরম।
দিল্লি হাইকোর্টে মঙ্গলবার তাঁর রক্ষাকবচ খসে পড়ে। দিল্লি হাইকোর্ট চিদাম্বরমের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চিদম্বরম। কিন্তু চিদম্বরমের স্বস্তি মিলল না বুধবার দুপুর পর্যন্ত। এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কখন মামলা শোনেন তাঁর অপেক্ষায় প্রহর গুণতে হচ্ছে।
এদিকে বুধবার সকালেও চিদাম্বরমের দিল্লির বাড়িতে হানা দেয় সিবিআই। দফায় দফায় হানা দেওয়ার পর চিদাম্বরমের খোঁজ না পেয়ে বাড়ির বাইরে মঙ্গলবারই নোটিশ দিয়ে গিয়েছিল সিবিআইয়ের দল। সকালে ফের সিবিআই হানা দেন চিদাম্বরনের বাড়িতে। এরই মধ্যে ইডিও লুক আউট নোটিশ জারি করে।












Click it and Unblock the Notifications