চিদম্বরম আমায় অপদস্ত করেছে, অভিযোগ উচ্চ পদাধিকারী আমলার

চিদম্বরম আমায় অপদস্ত করেছে, অভিযোগ উচ্চ পদাধিকারী আমলার
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : একটি বৈঠকে অর্থমন্ত্রী পি চিদাম্বরম তাঁকে অপদস্ত করেছেন বলে অভিযোগ আনলেন এক উচ্চ পদাধিকারী আমলা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবী করেছেন ওই আমলা।

'আপনার ইংরাজী বোধগম্য নয়, হিন্দিতে বলুন আধিকারিকরা ইংরাজীতে অনুবাদ করে দেবে'

গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব সুধীর কৃষ্ণা এই অভিযোগটি এনেছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, জেএনএনইউআরএম প্রকল্পের জন্য একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকের মাঝে চিদম্বরন বলেন, আমার ইংরাজী উনি বুঝতে পারেছেন না। তাই আমাকে হিন্দিতে কথা বলতে বলেন, আমার কথার মানে তাঁর আধিকারিকরা তাকে ইংরাজীতে অনুবাদ করে বলে দেবেন।

সুধীর কৃষ্ণার অভিযোগ, একবার নয়, বৈঠকের মধ্যে বারবার তাঁকে একই কথা বিরক্তির সুরে কখনও আবার ব্যঙ্গাত্যক সুরে বলেন অর্থমন্ত্রী। সুধীর কৃষ্ণার মতে যে ভাবে অর্থমন্ত্রী তাঁকে এই কথা বলেছে তা ইচ্ছাকৃতভাবে অপদস্ত করার জন্যই বলেছেন। এই ঘটনাটি তিনি প্রধানমন্ত্রীর নজরেও আনতে চান। এবিষেয়ে গ্রামোন্নয়নমন্ত্রী কমল নাথের সঙ্গেও কথা বলেছন তিনি।

যদিও এই বিষয়ে মিডিয়ার কাছে মুখ খুলতে চাননি কমল নাথ। তিনি জানিয়েছেন, মন্ত্রকের সচিবের সঙ্গে মন্ত্রীর কী কথা হল তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কিছু মন্তব্য করার নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+