সিএএ নিয়ে আলোচনায় আসছেন না কেন নরেন্দ্র মোদী, ফের সওয়াল চিদাম্বরমের

সিএএ নিয়ে পাঁচ পছন্দের সমালোচকের সঙ্গে প্রকাশ্যে আলোচনায় অংশ নিন প্রধানমন্ত্রী।

সিএএ নিয়ে পাঁচ পছন্দের সমালোচকের সঙ্গে প্রকাশ্যে আলোচনায় অংশ নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। মোদী কেন তাঁর পরামর্শ শুনছেন না এই নিয়ে ফের সওয়াল করলেন চিদাম্বরম। টুইটে ফের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একথা লিখেছেন চিদাম্বরম।

সিএএ নিয়ে মোদীকে তোপ

সিএএ নিয়ে মোদীকে তোপ

সিএএ নিয়ে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি সরাসরি আক্রমণ করেছেন মোদী। আবারও সিএএ প্রসঙ্গে পাঁচ সমালোচককে নিয়ে প্রকাশ্যে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন চিদাম্বরম। এর আগেও এই পরামর্শ তিনি দিয়েছিলেন। কেন মোদী তাঁর পরামর্শ শুনছেন তা নিয়ে আবার সওয়াল তুলেছেন চিদাম্বরম।

মোদী আলোচনায় বসতে ভয় পাচ্ছেন

মোদী আলোচনায় বসতে ভয় পাচ্ছেন

চিদাম্বরম ফের মোদীকে সিএএ নিয়ে বিতর্কে বসার আহ্বান জানিয়ে বোঝাতে চেয়েছেন মোদী প্রকাশ্যে এই নিয়ে আলোচনা করতে ভয় পাচ্ছেন। এবং মোদী বিরোধীদের সেই বিতর্কের অংশ করাতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন চিদাম্বরম। অমিত শাহও তাই বিরোধীদের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসতে সাহস পাচ্ছেন না।

অমিত শাহের চ্যালেঞ্জ

অমিত শাহের চ্যালেঞ্জ

যদিও অমিত শাহ গতকাল লখনউয়ে সভা করতে গিয়ে সিএএ নিয়ে প্রকাশ্যে অলোচনায় বসার চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতের এই হুঙ্কারকে অখিলেশ ভণ্ড বাবার চালাকি বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৭ জানুয়ারি রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+