‌বিপিন রাওয়াতকে দেশের রাজনীতিতে নাক না গলানোর পরামর্শ দিলেন চিদম্বরম

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত। বরিষ্ঠ কংগ্রেস নেতা পি চিদম্বরম এবার তাঁরই নিন্দায় সরব হলেন। বিপিন রাওয়াতকে কটাক্ষ করে চিদম্বরম জানান, তাঁর এ বিষয়ে নাক না গলালেও চলবে।

‌বিপিন রাওয়াতকে দেশের রাজনীতিতে নাক না গলানোর পরামর্শ দিলেন চিদম্বরম

তিরুবন্তপুরমে রাজভবনের সামনে নতুন আইন নিয়ে কেরল প্রদেশ কংগ্রেস আয়োজিত মহা জনসভায় এই মন্তব্য করেন প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, সেনা প্রধান এবং উত্তরপ্রদেশের ডিজিপি সরকারের এই পদক্ষেপকে সমর্থন করার জন্য বলছেন যা সত্যিই লজ্জাজনক।

চিদম্বরম প্রশ্ন করেন, '‌এখন, সেনা প্রধান জেনারেলকে জবাব দিতে হবে। এটা কি সেনা জেনারেলের কাজ?‌’‌ তিনি আরও বলেন, '‌ডিজিপি তথা সেনা জেনারেল সকলকে বলছেন সরকারকে সমর্থন করতে। এটা লজ্জার। আমি জেনারেল রাওয়াতের কাছে আবেদন করতে চাই যে, আপনি সেনা প্রধান এবং এ ব্যাপারে নাক গলাবেন না। রাজনীতিবিদরা কি করছে তা রাজনীতিবিদদের করতে দিন।’‌

চিদাম্বরম আরও বলেন, '‌এটা সেনার কাজ নয় রাজনৈতিকবিদরা কি করবেন তা বলে দেওয়া। যেমন এটা আমাদের কাজ নয় যে আপনাকে বলব যুদ্ধে জয় কিভাবে করবেন। আপনি আপনার মতো করে যুদ্ধের কৌশল ঠিক করবেন এবং আমরা আমাদের মতো করে দেশের রাজনীতি চালাব।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+