মুরগির মাংস-ডিম নিরামিষ ঘোষিত হোক! গেরুয়া শিবিরের সাংসদের দাবিতে কোন জবাব দিলেন নেটিজেনরা
'আয়ুর্বেদ চিকেন'এর তত্ত্ব নিয়ে মুখ খুলে এবার মুরগির মাংস থেকে ডিমকে নিরামিষ ঘোষণা করার জোরালো দাবি তুললেন গেরুয়া শিবির শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
'আয়ুর্বেদ চিকেন'এর তত্ত্ব নিয়ে মুখ খুলে এবার মুরগির মাংস থেকে ডিমকে নিরামিষ ঘোষণা করার জোরালো দাবি তুললেন গেরুয়া শিবির শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর শিবসেনার এই নেতার দাবি ঘিরেই এবার তোলপাড় শুরু হয়েছে ইন্টারনেট জুড়ে। সংবাদমাধ্যম 'মুম্বই মিরর'কে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় রাউত যা বলেছেন তা নিয়ে আপাতত তুলকালাম শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কী বলেছেন সঞ্জয় রাউত?
শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত সাক্ষাৎকারে বলেন , একবার তিনি গিয়েছিলেন নানদারবার এলাকার এক গ্রামে। সেখানে আদিবাসী মানুষরা এসে তাঁকে একটি খাবার পরিবেশন করেন। তিনি তারপরই জিজ্ঞাসা করেন এই খাবারটি কী ? জবাবে আদিবাসীরা জানান, সেটি 'আয়ুর্বেদিক চিকেন'। মূলত, ওই মুরগিগুলিকে এমনভাবে যত্ন করা হয়, যা খাওয়ার পর বিভিন্ন রকমের অসুখ সেরে যেতে বাধ্য। এরপরই তিনি দাবি করেন, যে কেন্দ্রীয় আয়ুর্বেদ , যোগা ও ন্যাচারোপ্যাথি মন্ত্রকের উচিত মুরগির মাংস আর ডিমকে নিরামিষ ঘোষণার বিষয়টি নিয়ে ভেবে দেখা।
|
'কেন শুধু মুরগি, পাঁঠা নয় কেন? '
সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় রাউতের এই বক্তব্য ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেন , কেন শুধু মুরগির মাংস আর ডিমের কথা বলছেন সঞ্জয়, কেন তিনি পাঁঠার মাংসকে এর আওতায় রাখছেন না?
|
ইন্টারনেট জুড়ে খিল্লি-ঠাট্টা!
শিবসেনার সঞ্জয় রাউতের এমন বক্তব্য় উঠে আসতেই ইন্টারনেট হাসির খোরাকে মেতে ওঠে। সকলেই মজার ছলে বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications