সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় দোষী সাব্যস্ত গ্যাং স্টার ছোটা রাজন
সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় দোষী সাব্য়স্ত ছোটা রাজন
সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় দোষী সাব্য়স্ত ছোটা রাজন সহ ১০ জন। যদিও ১২ জনকে এই ঘটনায় অভিযোগের তালিকায় রাখা হয়। বেকসুর খালাস সাংবাদিক জিগ্না ভোরা। উল্লেখ্য, ২০১৫ সালে ইন্দোনেশিয়ার বালি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ছোটা রাজনকে। দাউদ-শত্রু এই গ্যাংস্টার রাজন আপাতত তিহার জেলে বন্দি। মুম্বইয়ের বিশেষ আদালত রাজনকে এই মামলায় দোষাী সাব্যস্ত করেছে। এই মামলায় রাজনের কী শাস্তি হতে চলেছে তা জানানো হবে কিছুক্ষণের মধ্যে।

২০১১ সালের ১১ জুন সাংবাদিক জ্যোতির্ময় দে কে মুম্বইতে তাঁর বাড়ির কাছেই গুলি করে হত্য়া করা হয়। মিড ডে- সংবাদপত্রের 'বিকাল' বিভাগের সম্পাদক জ্যোতির্ময় দে হত্যার ঘটনায় উঠে আসে একাধিক সন্দেহভাজনের নাম। তদন্তে নামে সিবিআই। এর পরবর্তী সময়ে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এশিয়ান এজ সংবাদপত্রের ডেপুটি ব্য়ুরো চিফ জিগ্না ভোরাকে জেরা করে পুলিশ। পুলিশের সন্দেহ ছিল জ্যোতির্ময় দের হত্য়াকাণ্ডে পেশাগত শত্রুতার জেরে উস্কানি দিয়েছেন জিগ্না। তবে আজ জিগ্নাকে বেকসুর খালাস করে আদালত। উল্লেখ্য, মুম্বইয়ের অপরাধ জগত নিয়ে অনেক কটি বই লিখেছেন জ্যোতির্ময় দে। ২ টি বই লেখার পর পরবর্তী বই 'চিন্ডি' নামঙ্কিত বইটি লিখছিলেন তিনি। জানা গিয়েছে, সেই বইটিতে ছোটা রাজন সম্পর্কে অনেক অজানা ঘটনা জ্যোতির্ময় দে ফাঁস করতে চলেছিলেন। যার আগেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এই সাংবাদিক।
পরবর্তীকালে উঠে আসে ছোটা রাজনের নাম। ক্রাইম জার্নালিস্ট জ্য়োতির্ময় দেকে হত্যার নির্দেশ আসে ছোটা রাজনের কাছ থেকে বলে জানতে পারে পুলিশ। ইন্দোনেশিয়ার বালি থেকে রাজেন্দ্র এস নিখালজে ওরফে ছোটা রাজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় ১১ তম অভিুক্ত বিনোদ আশ্রানি। পুলিশ জানতে পারে, আশ্রানিই জ্যোতির্ময় দেকে হত্যার নির্দেশ দেয়। এজন্য ৫ লাখ টাকার 'সুপারি' যায় গ্য়াংস্টার ছোটা রাজনের কাছে। যার মধ্যে ২ লাখ টাাকা আগেই দিয়ে দেওয়া হয় বলে খবর।












Click it and Unblock the Notifications