Chhattishgarh New CM: ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা বিজেপির! প্রাক্তন CM রমন সিংকে বড় দায়িত্ব

Chhattishgarh New CM: রাজ্যের আদিবাসী নেতা বিষ্ণু দেও সাইকে ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তারপরেই দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন অরুণ সাও এবং বিজয় শর্মা।

অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংকে বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁকে বিধানসভার স্পিকার করতে চলেছে বিজেপি। রমন সিং ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকেছেন।

ছত্তিশগড়ের দুই উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা বিজেপির

এদিকে পরিষদীয় দলে মুখ্যমন্ত্রীর নাম ঠিক হওয়ার পরে বিষ্ণু দেও সাই রাজভবনে গিয়ে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে দেখা করেন। তিনি সরকার গঠনের দাবিও করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে বিষ্ণু দেও সাই বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি পূরণ করার চেষ্টা করবেন। তিনি আরও জানিয়েছেন, আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য আঠারো লক্ষ বাড়ি মঞ্জুর করা ছত্তিশগড় সরকারের প্রথম কাজ হবে।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজ্যের ৯০ টি আসনের মধ্যে বিজেপি ৫৪ টি আসনে জয়ী হয়। গতবার সরকারে থাকা কংগ্রেস পায় ৩৫ টি আসন। ২০১৮-তে তারা পেয়েছিল ৬৮ টি আসন। ২০১৮ সালে বিজেপি আদিবাসী এলাকাগুলিতে খারাপ ফল করেছিল। এবার তারা সেই এলাকায় ভাল ফল করেছে। তারা তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ২৯ টি আসনের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে।

তিন ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণার পর থেকে মুখ্যমন্ত্রীর মুখ চূড়ান্ত করা নিয়ে বিজেপির মধ্যে আলোচনা হয়েছে বিস্তর। একাধিক নাম উঠে এসেছিল। শেষ পর্যন্ত এদিন বিষ্ণু দেও সাইকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে বিজেপির। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে দেরি হওয়ায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন।

এদিকে ছত্তিশগড় বিজেপির ইনচার্জ ওম মাথুর বলেছেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে বিষ্ণু দেও সাইয়ের থেকে ভাল কেউ হতে পারেন না। তিনি যেমন অটলবিহারী সরকারে মন্ত্রী ছিলেন, তেমনই তিনি দলের একজন অভিজ্ঞ কর্মীও বটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+