ছত্তিশগড়ে মন্ত্রিসভায় সিএএ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা
আগেই ইঙ্গিত দিয়েছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সেই মতই কাজ করলেন।
আগেই ইঙ্গিত দিয়েছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সেই মতই কাজ করলেন। বৃহস্পতিবার ছত্তিশগড়ে রাজ্য মন্ত্রিসভায় সিএএ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা করা হল। তাতে সিদ্ধান্ত হয় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বিলটি পাস করানো হবে। ভূপেশ বাঘেল আগেই ঘোষণা করেছিলেন তাঁর রাজ্যে সিএএ এবং এনআরসি কার্যকর হবে না।

সিএএ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা
ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলের মন্ত্রিসভায় সিএএ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা হল। তাতে সিদ্ধান্ত হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বিলটি পেশ করা হবে। এই বিলটি পাস করাতে মরিয়া রাজ্য সরকার। কারণ ভূপেশ বাঘেল প্রথম থেকেই মোদী সরকারের সিএএ এবং এনআরসি নিয়ে সরব হয়েছিল। এবং ছত্তিশগড়ের এগুলি তিনি কার্যকর হতে দবেন না বলে ঘোষণা করেছিলেন।

চার রাজ্যে পাস প্রস্তাব
ইতিমধ্যেই দেশের চারটি রাজ্যে সিএএ বিরোধী প্রস্তাব পাস হয়ে গিয়েছে। সবার প্রথমে এই কাজটি করেছে বাম শাসিত কেরল। তারপরে কংগ্রেস শাসিক পাঞ্জাব এবং রাজস্থান। তারপরে সিএে বিরোধী প্রস্তাব পাস করিয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ।

তেলঙ্গানাও প্রস্তাব পাস করাতে চলেছে
চার রাজ্যের পর এবার শোনা যাচ্ছে তেলঙ্গানাও সিএএ বিরোধী প্রস্তাব পাস করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিধানসভায়। সব ঠিক থাকলে বাজেট অধিবেশনেই সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এই নিয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন তিনি।












Click it and Unblock the Notifications