Chhattisgarh Exit Poll 2023:: ছত্তিশগড়ে এবারও ফিরছে বাঘেল সরকার, বলছে ইন্ডিয়া টু়ডে সমীক্ষা রিপোর্ট
পাঁচ রাজ্যের ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট। একের পর এক রাজ্যের এক্সিট পোল প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল দাবি করেছে ছত্তিশগড়ে এবারও কংগ্রেস সরকার গড়বে।
বিজেপি কোনও ভাবেই জিততে পারবে না ছত্তিশগড়ে। রাজ্যের মোট বিধানসভা আসন সংখ্যা ৯০। তার মধ্যে কংগ্রেস পাবে ৪০ থেকে ৫০টি আসন। আর বিজেপি পাবে ৩৬ থেকে ৪৬ িট আসন। এদিকে অন্যান্যরা এক থেকে ৫-র বেশি আসন পাবে না।

ছত্তিশগড়ে প্রথম থেকেই কংগ্রেসের শক্তিঘাঁটি। মাঝে একবার বিজেপির হাতে ক্ষমতা গিয়েছিল বটে কিন্তু সেটা আবার ফিরিয়ে নিয়েছে কংগ্রেস। ভূপেশ বাঘেলকে নিয়ে মাঝে দলের অন্দরেই বিদ্রোহ তৈরি হয়েছিল বটে। কিন্তু সেটা বেশি দিন টেকেনি। উপ মুখ্যমন্ত্রী ভূপেশকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। এই নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।
শেষ পর্যন্ত ভূপেশ বাঘেলকে মুখ করেই ছত্তিশহগড়ে প্রচার চালিয়েছে কংগ্রেস। বাঘেলকে জব্দ করলে মহাবীর কেস নিতে তৎপরতা শুরু করেছিল মোদী সরকার। কিন্তু জনতা সেই বাঘেল সরকারেই আস্থা রাখতে চলেছে বলে মনে করছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল।
অর্থাৎ শত চেষ্টা করেও বিজেপি ছত্তিশগড়ে এবার দাঁত ফোটাতে পারবে না। তবে কংগ্রেস সরকার গড়লেও বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান অনেকটাই কমবে। সেক্ষেত্রে বিজেপি শক্তিশালী বিরোধী হিসেবা থাকবে। আর ভোটের পর ঘোড়াকেনাবেচা শুরু হয়ে গেলে সমীকরণ আবার উল্টে যেতে পারে। তবে জনতার রায়ে কংগ্রেসের পক্ষেই থাকবে বলে ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল।












Click it and Unblock the Notifications