Chhattishgarh Assembly Elections 2023 Exit Poll: ব্যবধান কমলেও সরকার গড়বে কংগ্রেসই, বলছে ABP-C Voter সমীক্ষা
কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। ছত্তিশগড়ে ফের কংগ্রসই সরকার গড়বে। ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেস পাবে ৫৭ থেকে ৬০টির মতো আসন। অর্থাৎ সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে যাবে। অন্যদিকে বিজেপি পাবে ২০ থেকে ৩৩টির মতো আসন।
কংগ্রেসের সঙ্গে বিজেপির জয়ের ব্যবধান খুব একটা বেশি হবে না। যাকে বলে এক প্রকার কান ঘেঁষে বেরিয়ে যাওয়া। বাকিদের ভাগ্যে তেমন কোনও আসন প্রাপ্তির সম্ভাবনা নেই। অর্থাৎ কংগ্রেস আর বিজেপিই থাকবে মূল প্রতিপক্ষ। বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসার পরেই ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী কেপি সিং দেও দাবি করেছেন, ৬০টি আসনে জিতবে কংগ্রেস।

গতবারের বিধানসভা নির্বাচনে ৬৮টি আসন পেয়েছিল কংগ্রেস। সেদিক থেকে বলতে গেলে একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল কংগ্রেস। আর বিজেপি পেয়েছিল ১৫টি আসন। ব্যবধান অনেকটাই ছিল গতবার। সেই দিক থেকে বলতে গেলে এবার বিজেপি অনেকটাই ভাল ফল করতে চলেছে ছত্তিশগড়ে।
কারণ এবিপি সি ভোটার সমীক্ষা রিপোর্ট বলছে ৩৩টির মতো আসন বিজেপি পাবে ছত্তিশগড়ে। গতবারের থেকে দ্বিগুণের বেশি আসন পাবে বিজেপি। আর তুলনামূলক ভাবে কংগ্রেসের আসন সংখ্যা কমবে। অর্থাৎ কংগ্রেস এবং বিজেপির মধ্য ব্যবধান অনেকটাই কমবে। এক কথায় বলতে গেলে শক্তিশালী বিরোধী আসনে বসতে চলেছে বিজেপি।
ফের ভূপেশ বাঘেলই মুখ্যমন্ত্রী পদে বসাবেন কিনা মল্লিকার্জুন খাড়গেরা। তা নিয়ে জল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কর্নাটকের পর আর কোন রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকবে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। সেই তালিকায় যুক্ত হতে চলেছে ছত্তিশগড়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications