ছত্তিশগড়: মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর, নিহত জওয়ান
ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তারক্ষী ও মাওবাদীদের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ১ জন নিরাপত্তা রক্ষী।
ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তারক্ষী ও মাওবাদীদের সংঘর্ষের ঘটনায় নিহত হন ১ জওয়ান। । রবিবার সকাল থেকেই সেখানে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।

সূত্রের খবর এখনও চলছে গুলির লড়াই। প্রসঙ্গত, গত মাসেই সিআরপিএফ জওয়ানদের ওপর ছত্তিশগড়ের সুকমায় হামলা চালায় মাওবাদীরায সেই ঘটনায় শহীদ হন ২৪ জন সিআরপিএফ জওয়ান। অন্যদিকে,শনিবার বিকেলে ঝাড়খণ্ডের লোহারডাঙা এলাকায় গভীর অরণ্যে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
তারপরই দেশের মাটিতে মাওবাদীদের নির্মূল করার নির্দেশ দেয় কেন্দ্র। শুরু হয় মাওদমন অভিযান। যার মধ্যেও মহারাষ্ট্রে পুলিশর ওপর একাধিকবার হামলা চালিয়েছে মাওবাদীরা।












Click it and Unblock the Notifications